Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

IPL 2025: কত বছর আইপিএল খেলবেন রাসেল? জানিয়ে দিলেন বরুণ

আমি যতদূর রাসেলের সঙ্গে কথা বলেছি, তাতে এটা পরিষ্কার যে, সে এখনও আইপিএলের আরও দুই-তিনটি চক্র খেলতে চায়, যা সহজেই আরও ছয় বছর হবে। রাসেলকে দেখতেও ফিট দেখাচ্ছে। এখানে বয়স কত, সেটা বিবেচ্য নয়।

IPL 2025: কত বছর আইপিএল খেলবেন রাসেল? জানিয়ে দিলেন বরুণ

বরুণ চক্রবর্তী ও আন্দ্রে রাসেল

শেষ আপডেট: 5 May 2025 15:25

দ্য ওয়াল ব্যুরো: প্রাচীন অরণ্যের প্রবাদ, ‘দ্রে রাসের ব্যাট চললেই জয় অনিবার্য কেকেআরের।’ রবিবার ব্যাট চলল আন্দ্রে রাসেলের (Andre Russel)। কেকেআরও (Kolkata Knight Riders) জিতল রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে।

এতদিন কম সমালোচনা শুনতে হয়নি, ‘ক্যারিবিয়ান বস’ রাসেলকে। প্রশ্ন উঠেছিল আর কতদিন তাঁকে বয়ে বেড়াবে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু রাসেল প্রমাণ করে দিলেন তিনি ফুরিয়ে যাননি।

রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলে আবারও সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন নাইট রাইডার্সের অভিজ্ঞ অলরাউন্ডার আন্দ্রে রাসেল। রবিবার রাসেলের দুরন্ত ইনিংসের সৌজন্যে কেকেআর ২০০ রানের গণ্ডি অতিক্রম করে। রবাবারের ম্যাচের আগেও প্রশ্ন উঠছিল, রাসেল আর কতদিন? এবার রাসেলের কেরিয়ার নিয়ে মুখ খুললেন কেকেআরের তারকা স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

৩৭ বছর বয়সি রাসেলের জন্য এবার কেকেআর খরচ করেছে ১২ কোটি টাকা। কিন্তু এই মরশুমে রাসেলের আগ্রাসন সেভাবে দেখা যায়নি। আর এর জেরে তাঁকে নিয়ে সমালোচনাও শুরু হয়ে গিয়েছিল। রাজস্থানের বিপক্ষে ম্যাচের আগে রাসেল এই মরশুমে সাত ইনিংসে ১০.২৮ গড়ে ৭২ রান করেছিলেন, যার মধ্যে চারবার তিনি দুই অঙ্কের গণ্ডিও অতিক্রম করতে পারেননি। এ কারণে দলে রাসেলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠছিল।

ইডেন গার্ডেন্সে রাজস্থানের বিপক্ষে রাসেল ২৫ বলে চারটি চার ও ছয়টি ছক্কার সাহায্যে অপরাজিত ৫৭ রান করে মরশুমের প্রথম অর্ধশতক পূর্ণ করেন। রবিবার রাসেল ২২ বলে অর্ধশতক পূর্ণ করেন, যা ছিল এই মরশুমে তাঁর প্রথম অর্ধশতক। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে কেকেআরকে যেকোনও মূল্যে রাজস্থানের বিপক্ষে জিততে হত, রাসেলের ইনিংসেই তা সম্ভব হয়েছে।

রাসেল সম্পর্কে কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী বলেছেন, ক্যারিবিয়ান অলরাউন্ডার আরও ছয় বছর আইপিএলে খেলতে চান। বরুণ বলেন, “আমি যতদূর রাসেলের সঙ্গে কথা বলেছি, তাতে এটা পরিষ্কার যে, সে এখনও আইপিএলের আরও দুই-তিনটি চক্র খেলতে চায়, যা সহজেই আরও ছয় বছর হবে। রাসেলকে দেখতেও ফিট দেখাচ্ছে। এখানে বয়স কত, সেটা বিবেচ্য নয়। যদি তুমি দলে অবদান রাখতে পার, তাহলেই যথেষ্ট।


```