Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: এত খরুচে রশিদকে আগে দেখেনি আইপিএল

আসলে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে খুঁজে বেড়াচ্ছেন রশিদ খান। বোলিংয়ে সেই আগের মতো ধার দেখা যাচ্ছে না। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেরিয়ারের সবচেয়ে খারাপ দিনটাই কাটালেন গুজরাতের এই স্পিনার।

IPL 2025: এত খরুচে রশিদকে আগে দেখেনি আইপিএল

রশিদ খান

শেষ আপডেট: 3 May 2025 18:55

দ্য ওয়াল ব্যুরো: রশিদ খানের (Rashid Khan) হলটা কী? যে আফগান লেগস্পিনারকে (Afganistan Leg Spinner) দেখলে তাবড় তাবড় ব্যাটারদের ঘুম ছুটে যেত, সেই রশিদ এবার ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন। আইপিএলের (IPL) গ্রুপ পর্ব প্রায় শেষের পথে। কিন্তু অত্যন্ত সাদামাটা (Poor Form) দেখাচ্ছে গুজরাত টাইটান্সের এই বোলারকে।

২০১৭ সালে আইপিএল অভিষেক হয় রশিদের। ২০২৫ আইপিএলের আগে পর্যন্ত রশিদের এই ফ্র্যাঞ্চাইজি লিগে উইকেট সংখ্যা ছিল ১৪৯টি। এবার তাঁর দশটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে, কিন্তু তুলতে পেরেছেন মাত্র সাতটি উইকেট। যা তাঁর নামের সঙ্গে একদমই মানানসই নয়।

আসলে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে খুঁজে বেড়াচ্ছেন রশিদ খান। বোলিংয়ে সেই আগের মতো ধার দেখা যাচ্ছে না। শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কেরিয়ারের সবচেয়ে খারাপ দিনটাই কাটালেন গুজরাতের এই স্পিনার।

নিজামের শহরের বিরুদ্ধে ৩ ওভার বোলিং করে ৫০ রান খরচ করেছেন রশিদ, পাননি একটি উইকেটও। এদিন নিজের প্রথম ওভারে দুই ছক্কায় দেন ১৫ রান। পরের ওভারে একটি করে ছক্কা ও চারে ১৪ রান। আর নিজের তৃতীয় ওভারে তিন ছক্কা হজম করে খরচ করেন ২১ রান।

পরিসংখ্যান বলছে, ৪৭২ ম্যাচের কেরিয়ারে এমন খরুচে বোলিং আর করেননি এই আফগান স্পিনার। হায়দরাবাদের বিরুদ্ধে ওভারপ্রতি ১৬.৬৬ রান খরচ করেছেন রশিদ। ম্যাচে অন্তত এক ওভার বোলিং করে ওভারপ্রতি এত বেশি রান দেওয়ার নজির তাঁর ১০ বছরের টি-টোয়েন্টি কেরিয়ার আর নেই।

গত আইপিএলে গুজরাটের হয়েই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১.৪ ওভারে রান দিয়েছিলেন ২৫। ওভারপ্রতি রান ছিল ১৫। তাঁর আগের সবচেয়ে খরুচে অভিজ্ঞতা ছিল সেটি।

২৬ বছরের এই লেগ স্পিনার তাঁর গোটা টি-টোয়েন্টি কেরিয়ারে এক ম্যাচে রান দেওয়ার ফিফটির ঘটনা আগে ছিল মাত্র সাতবার। প্রতিবারই পুরো চার ওভার বোলিং করেছেন। আর এবার প্রথম তিন ওভারেই তিনি ফিফটি গুনলেন। অন্তত তিন ওভার বোলিংয়ে তাঁর আগের খরুচে বোলিং ছিল ২০২৩ আইপিএলে সিএসকের বিপক্ষে ৪৪ রান।


```