Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

IPL 2025: কোহলি নন, লড়াই হেরে নিজেদের ‘বিশেষ’ ব্যর্থতাকেই দুষলেন রাহানে 

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল না। কিন্তু সকাল থেকে টিপটিপ বর্ষণের জেরে পিচ ও আউটফিল্ড ঢেকে রাখা হয়েছিল। টসের পর প্রথমে বল করতে নেমে যার ফায়দা তোলেন জস হেজেলউড।

IPL 2025: কোহলি নন, লড়াই হেরে নিজেদের ‘বিশেষ’ ব্যর্থতাকেই দুষলেন রাহানে 

অজিঙ্কা রাহানে

শেষ আপডেট: 23 March 2025 11:14

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) কিংবা ফিল সল্ট (Phil Salt) নন। আইপিএলের (IPL 2025) উদ্বোধনী ম্যাচে হারের দায় নিজেদের ঘাড়েই ঠেললেন নাইট (KKR) অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। বিশেষ করে ম্যাচের একটি মুহূর্তের দিকে নজর ঘুরিয়ে তাকেই টার্নিং পয়েন্ট হিসেবে দেগে দিলেন তিনি৷

বৃষ্টিবিঘ্নিত ম্যাচ ছিল না। কিন্তু সকাল থেকে টিপটিপ বর্ষণের জেরে পিচ ও আউটফিল্ড ঢেকে রাখা হয়েছিল। টসের পর প্রথমে বল করতে নেমে যার ফায়দা তোলেন জস হেজেলউড। প্রথম ওভারেই বিধ্বংসী ওপেনার ডিকককে আউট করে কেকেআরকে চাপে ফেলে দেন অস্ট্রেলীয় সিমার। এরপর সুনীল নারিন ও রাহানে মিলে পাল্টা আক্রমণ শুরু করলে লড়াইয়ে ফেরে কলকাতা। বাউন্ডারি, ওভার বাউন্ডারির দৌলতে রান রেট চড়তে থাকে। এক সময় ৯ ওভার ৫ বলে ১ উইকেট খোয়ানোর পর স্কোর  দাঁড়ায় ১০৫৷

যখন মনে করা হচ্ছিল বাকি ১০ ওভারে অনায়াসে অন্তত একশোর উপর রান তুলে বড় লক্ষ্যমাত্রা দাঁড় করাতে চলেছে নাইটরা, ঠিক তখনই ছন্দপতন। রাশিখ সালাম নারিনকে আউট করতেই গিয়ার বদল। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে ন্যূনতম দুশো রানের টার্গেট থেকে ক্রমশ দূরে সরতে থাকেন রাহানেরা।

সেই সময় আসল আঘাতটি হানেন আরসিবি স্পিনার ক্রুণাল পান্ডিয়া। পরপর দু'উইকেট তুলে নেন। আর ১৪৫ রানে ৫ উইকেট খুইয়ে ধুঁকতে থাকে নাইট শিবির। লড়াই হেরে যাওয়ার পেছনে এই বিশেষ মুহূর্তটিকেই দায়ি করেছেন অজিঙ্কা রাহানে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি ১৩ ওভার পর্যন্ত আমরা খুব ভালভাবে খেলছিলাম৷ কিন্তু দু-তিনটি উইকেটের পতন মোড় ঘুরিয়ে দেয়। পরে যাঁরা ব্যাট করতে নেমেছিলেন, তাঁরা নিজেদের সাধ্যমতো চেষ্টা করেন। কিন্তু তা কোনও কাজে লাগেনি। আমি আর ভেঙ্কি (ভেঙ্কটেশ আয়ার) যখন ক্রিজে ছিলাম, আমরা কথা বলে বুঝেছিলাম ২০০-২১০ রান পর্যন্ত তোলা সম্ভব৷ কিন্তু উইকেট খোয়ানো ম্যাচের গতি বদলে দেয়।’

শিশির ছিল। কিন্তু অল্প৷ তাকে যদিও হারার ফ্যাক্টর হিসেবে দেখতে নারাজ নাইট অধিনায়ক৷ পরিবর্তে বেঙ্গালুরু দল যে পাওয়ার প্লে-কে ভালভাবে কাজে লাগিয়েছে, বিশেষ করে কোহলি-সল্টের ৯৫ রানের ওপেনিং পার্টনারশিপ যে কায়দায় রান চেজের সুর বেঁধে দেয়, তার ফলে ১৭৪ রানের লক্ষ্য ক্রমশ ছোট মনে হতে শুরু করে। যার নিট ফল আরসিবির ৭ উইকেটে বিরাট জয়৷


```