Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

PSL 2025: ভারতের পথে হাঁটল না পাকিস্তান, আইপিএল স্থগিত হলেও পিএসএল সরল আরবে

আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধাকালীন তৎপরতায় পিএসএলের (PSL 2025) বাদ বাকি সমস্ত ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) সরানোর সিদ্ধান্ত নিল পাক ক্রিকেট বোর্ড (PCB)।

PSL 2025: ভারতের পথে হাঁটল না পাকিস্তান, আইপিএল স্থগিত হলেও পিএসএল সরল আরবে

পিএসএল ২০২৫

শেষ আপডেট: 9 May 2025 12:47

দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সংঘাতের আবহে আইপিএল (IPL 2025) আপাতত স্থগিত। যদিও আপৎকালীন পরিস্থিতিতে যুদ্ধাকালীন তৎপরতায় পিএসএলের (PSL 2025) বাদ বাকি সমস্ত ম্যাচ সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) সরানোর সিদ্ধান্ত নিল পাক ক্রিকেট বোর্ড (PCB)। আজ সকালে পিসিবির তরফে জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তান সুপার লিগের (PSL) আটটি ম্যাচ আরবে আয়োজিত হবে। সেই সমস্ত ম্যাচের ভেন্যু ও সময় পরে ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য, গতকাল রাওয়ালপিন্ডি স্টেডিয়াম (Rawalpindi Stadium) ও তার চারপাশ ড্রোন হামলায় (Drone Attack) ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়ে মাঠের একাংশ। ধসে যায় একটি রেস্তরাঁও। আহত হন তিন জন স্থানীয় বাসিন্দা। কালকেই রাত আটটা নাগাদ পেশোয়ার জলমি ও করাচি কিংসের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু এই হামলার জেরে সেই ম্যাচ বাতিল করা হয়।

এই পরিস্থিতির আঁচ পড়ে দু’দেশের ক্রিকেট ময়দানে। একদিকে ধর্মশালায় বন্ধ করে দেওয়া হয় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ। অন্যদিকে দুই দেশের সংঘাতময় পরিস্থিতিতে বিদেশের বেশ কয়েক জন ক্রিকেটার, বিশেষ করে ইংল্যান্ডের খেলোয়াড়দের বড় অংশ যারা পিএসএল খেলছেন, তাঁরা পাকিস্তান ছেড়ে নিজেদের দেশে ফিরে যাওয়ার তোড়জোড় শুরু করেন।

তখনই লিগের ভবিষ্যৎ বাঁচাতে এগিয়ে আসে পিসিবি। চেয়ারম্যান মহসিন নাকভি জানান, রাওয়ালপিন্ডিতে ড্রোন আঘাত হেনেছে ভারতই। এই অবস্থায় নিরাপত্তার কথা মাথায় রেখে পিএসএল চালিয়ে যাওয়া সম্ভব নয়।

যদিও নাকভির অভিযোগ নস্যাৎ করে প্রতিরক্ষা মন্ত্রক জানায়, রাওয়ালপিন্ডিতে ড্রোন হামলা ভারত করেনি। বুধবার পাক সেনা ভারতের ১৫টি আলাদা আলাদা জায়গা টার্গেট করায় পালটা আঘাত করা হয়েছে ঠিকই। কিন্তু নিশানা ছিল পাকিস্তানের বায়ুসেনার বেশ কিছু ঘাঁটি। কোনও শহরে প্রত্যাঘাত করা হয়নি।

যদিও আর কথা না বাড়িয়ে পরিস্থিতি সামাল দিতে আরবে বাদবাকি ম্যাচ সরানোর ব্যবস্থা করে পাক ক্রিকেট বোর্ড।  বিদেশি ক্রিকেটারদের সুরক্ষা ও খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়টি মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে পিসিবি সূত্রে জানানো হয়।


```