
হরভজন ও অশ্বিন
শেষ আপডেট: 1 May 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে কোন কোন দল প্লে-অফে উঠবে সেটা এখনও স্থির নয়। তবে কোন টিম বাদ পড়বে সেটা আপাতত স্থির। চেন্নাই সুপার কিংস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে পাট গুটিয়েছে।
আর এই নিয়ে টিম ম্যানেজমেন্টকে একহাত নিলেন হরভজন সিং। ভারতীয় অফস্পিনার এক সময় সিএসকের জার্সিতে আইপিএল খেলেছেন। চলতি টুর্নামেন্টে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন অশ্বিন। সেই সূত্রে চেন্নাইয়ের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বলেন, ‘চেন্নাই পরিস্থিতি অনুযায়ী দল বাছাই করেনি। যদি পাঞ্জাবের বিরুদ্ধে নুর আহমেদ, রবীন্দ্র জাদেজা এবং অশ্বিন মাঠে নামতেন তাহলে সিএসকে ম্যাচ জিততে পারত। ১০ কোটি টাকা দিয়ে অশ্বিনকে কিনে বসিয়ে রাখার মানে হয় না। আমি জানি না, ও কেন খেলছে না। হয়তো অশ্বিনের সঙ্গে দলের কারও ঝগড়া হয়ে থাকবে।‘
উল্লেখ্য, আইপিএলের আগে মহা নিলামে প্রায় ১০ কোটি টাকায় অশ্বিনকে কিনেছিল চেন্নাই। কিন্তু এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। খেলেছেন ৭ ম্যাচ। নিয়েছেন মাত্র ৫ উইকেট। যার জেরে দল থেকে বাদও পড়েছেন তিনি।
এই প্রসঙ্গেও সরব হরভজন। যুক্তি হিসেবে জানিয়েছেন, অশ্বিন একমাত্র খেলোয়াড় নন, যিনি চলতি প্রতিযোগিতায় ফর্মে নেই। দল হিসেবেই ব্যর্থ হয়ে চলেছে। বলেছেন, ‘শুধু অশ্বিন নন, টিমের বাকিরাও ভাল খেলছেন না। তবু তাঁরা সুযোগ পাচ্ছেন। পিচে ঘূর্ণি থাকায় অশ্বিনের পাঞ্জাব ম্যাচে নামা উচিত ছিল।‘