Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

IPL 2025: দিল্লির ছুটি করে দিয়ে প্লে অফে মুম্বই ইন্ডিয়ান্স

দিল্লির শুরুটা যতটাই ভাল হয়েছিল ততটাই খারাপ শুরু করেছিল মুম্বই। কিন্তু একবার জয়ের রাস্তা খুঁজে পাওয়ার পর থেকেই ধারাবাহিকতা দেখাতে শুরু করে হার্দিক পান্ডিয়া ব্রিগেড। 

IPL 2025: দিল্লির ছুটি করে দিয়ে প্লে অফে মুম্বই ইন্ডিয়ান্স

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 22 May 2025 00:07

দ্য ওয়াল ব্যুরো: শুরুটা দুরন্ত হলেও শেষ রক্ষা হল না দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals)। গুরুত্বপূর্ণ ম্যাচে রান পেলেন না লোকেশ রাহুলরা। এবারও আইপিএল থেকে খালি হাতেই ফিরতে হল দিল্লিকে।

দিল্লির শুরুটা যতটাই ভাল হয়েছিল ততটাই খারাপ শুরু করেছিল মুম্বই। কিন্তু একবার জয়ের রাস্তা খুঁজে পাওয়ার পর থেকেই ধারাবাহিকতা দেখাতে শুরু করে হার্দিক পান্ডিয়া ব্রিগেড। দিল্লিকে হারিয়ে আইপিএলের প্লে অফে (Play off) পাঁচবারের চ্যাম্পিয়নরা।

হারলেই বিদায়। আর জিতলে তাকিয়ে থাকতে হত পাঞ্জাব কিংসের ম্যাচের দিকে। দিল্লি ক্যাপিটালসের সমীকরণটা ছিল এরকমই। কিন্তু বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে ৫৯ রানে হেরে বিদায় নিতে হল তাদের।

টসে জিতে মুম্বইকে ব্যাট করতে পাঠায় দিল্লি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে মুম্বই। সূর্যকুমার যাদব ৪৩ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। শেষদিকে ক্যামিও ইনিংস খেলেন নমন ধীর। আট বলে ২৪ রান করেন তিনি।

জবাবে ব্যাট করতে নেমে দিল্লির কোনও ব্যাটারই বোল্ট, বুমরাহদের সামনে স্বাচ্ছন্দ ছিলেন না। লোকেশ রাহুল ফেরেন মাত্র ১১ রান করে। ডুপ্লেসিস ও অভিষেক পোড়েল দু'জনেই আউট হন ৬ রানে। ডিসির হয়ে সর্বোচ্চ রান করেন সমীর রিজভি (৩৯)। দিল্লি ১৮.২ ওভারে ১২১ রানে গুটিয়ে যায়। এই জয়ে প্লে-অফ নিশ্চিত হল মুম্বইয়ের।

বেঙ্গালুরু, পাঞ্জাব, গুজরাতের পর চতুর্থ দল হিসাবে প্লে অফ নিশ্চিত করল মুম্বই।


```