Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IPL 2025: বেবি এবিকে ডাগআউট দেখিয়ে শাস্তির কোপে কেকেআর তারকা

ব্রেভিসকে আউট করার পর বরুণ এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, তিনি এই প্রোটিয়া ক্রিকেটারকে মাঠ ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত করেন। এর ফলে তিনি আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেন।

IPL 2025: বেবি এবিকে ডাগআউট দেখিয়ে শাস্তির কোপে কেকেআর তারকা

বরুণ চক্রবর্তী

শেষ আপডেট: 8 May 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: বুধবার আইপিএল ২০২৫-এ (IPL 2025) চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে (CSK vs KKR) হারিয়ে মরশুমের তৃতীয় জয় অর্জন করে নাইটদের প্রায় ছুটি করে দিয়েছে। এক পর্যায়ে ৬০ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলার পরও ম্যাচে দুরন্ত পারফর্ম করে চেন্নাই। বেবি এবি নামে খ্যাত ডিওয়াল্ড ব্রেভিসের বিস্ফোরক ব্যাটিং সিএসকেকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর শিবম দুবে এবং মহেন্দ্র সিং ধোনির ক্যামিও জয় এনে দেয় সিএসকেকে।

ব্রেভিস ২৫ বলে চারটি চার ও চার ছক্কার সাহায্যে ৫২ রান করে বরুণ চক্রবর্তীর বলে আউট হন। কিন্তু কেকেআরের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) ব্রেভিসকে (Dewald Brevis) আউট করার পর এমন আচরণ করেন যে, তাঁকে বোর্ডের (BCCI) শাস্তির (Punishment) মুখে পড়তে হয়েছে।

ব্রেভিসকে আউট করার পর বরুণ এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে, তিনি এই প্রোটিয়া ক্রিকেটারকে মাঠ ছেড়ে চলে যাওয়ার ইঙ্গিত করেন। এর ফলে তিনি আইপিএলের আচরণবিধি লঙ্ঘন করেন। শাস্তি হিসাবে বরুণকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার অ্যাকাউন্টে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। যদিও ম্যাচে বরুণ দুই উইকেট পকেটে পুড়লেও দলকে জেতাতে পারেননি।

প্লে অফের দৌড় থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে চেন্নাই। কিন্তু তারা কেকেআরের নাক কেটে নাইটদের প্লে অফে ওঠার স্বপ্নকে প্রায় অসম্ভব করে তুলেছে। কেকেআর বাকি দুই ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৫ পয়েন্টে পৌঁছবে। গতবার আরসিবি ১৪ পয়েন্ট পেয়েও প্লে অফে উঠেছিল। কিন্তু এবারের আইপিএলে প্লে অফে ওঠার জন্য যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, তাতে ১৫ পয়েন্ট নিয়ে শেষ চারে থাকা অলীক কল্পনা।

এদিকে, কেকেআর স্পিনারের শাস্তি প্রসঙ্গে আইপিএল বিবৃতি দিয়ে জানিয়েছে, "বরুণ চক্রবর্তী ২.৫ ধারার অধীনে লেভেল ১ অপরাধ করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।" তবে বিবৃতিতে ঘটনার বিস্তারিত উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, লেভেল ১ আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। ধারা ২.৫ একজন খেলোয়াড়ের ব্যবহৃত ভাষা বা অঙ্গভঙ্গির সঙ্গে সম্পর্কিত। বিশেষ করে ব্যাটারকে আউট করার পর তাঁর প্রতি বোলারের আচরণ এই ধারার সঙ্গে যুক্ত।

কেকেআরের পরবর্তী ম্যাচ ১০ মে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। ১৭ মে নাইটরা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। পাশাপাশি চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ১২ মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এর পর দলটি ১৮ মে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে।


```