Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

IPL 2025: নতুন ভূমিকা উপভোগ করছেন জিতেশ শর্মা

আগে আমি অর্ধশতক এবং সেঞ্চুরি করার লক্ষ্য রাখতাম, কিন্তু এখন ২০-৩০ রান করা একটি নতুন মাইলফলক হয়ে উঠেছে। এখন আমি মাত্র ৩০-৪০ রান করি। এখন এই স্কোরগুলি পঞ্চাশের মতো।

IPL 2025: নতুন ভূমিকা উপভোগ করছেন জিতেশ শর্মা

জিতেশ শর্মা

শেষ আপডেট: 16 April 2025 20:13

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL) আরসিবির (RCB) উইকেটরক্ষক-ব্যাটার জিতেশ শর্মা (Jitesh Sharma) ছয় নম্বরে ব্যাট করছেন। আর এই পজিশনে ব্যাট করা চুটিয়ে উপভোগ করছেন তিনি। এই তরুণ ক্রিকেটার বলেন, আগে তিনি অর্ধশতক এবং সেঞ্চুরি করার লক্ষ্য রাখতেন, কিন্তু এখন ২০-৩০ রান করা তার জন্য একটি নতুন মাইলফলক হয়ে উঠেছে। জিতেশ বলেন, ‘এখন সবাই ফিনিশার, কিন্তু ছয় বা সাত নম্বরে ব্যাট করা সহজ নয়। কারণ যখন থেকে আমি ফিনিশারের ভূমিকা পালন করছি, তখন থেকে আমি একটিও অর্ধশতক করিনি। আগে আমি হাফ সেঞ্চুরি এবং সেঞ্চুরি করতাম।’

চলতি আইপিএলে জিতেশ চারটি ইনিংসে ১৫৪.৩৮ স্ট্রাইক রেট এবং ২৯.৩৩ গড়ে ৮৮ রান করেছেন। তিনি গুজরাট টাইটান্সের বিপক্ষে ২১ বলে ৩৩ রান এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ১৯ বলে ৪০ রান করেন। জিতেশ একজন ফিনিশারের ভূমিকা এবং ওপেনার হওয়ার তুলনায় তাঁর জীবন এখন কীভাবে বদলে গিয়েছে সে সম্পর্কেও কথা বলেছেন।

জিতেশ বলেন, ‘আগে যখন আমি ওপেনার ছিলাম, তখন আমি অর্ধশতক এবং সেঞ্চুরি করতাম। যেকোনও কৃতিত্ব অর্জনের পর ব্যাট তুলে ধরতে ভাল লাগত, কিন্তু ফিনিশার হওয়ার পর থেকে আমি একটিও হাফ সেঞ্চুরি করতে পারিনি। আমি মাত্র ৩০-৪০ রান করি। এখন এই স্কোরগুলি পঞ্চাশের মতো। যদি তুমি ৩০ বলে ৬০ বা ৭০ রান করো, তাহলে এটা সেঞ্চুরির মতো। দল জিতলে আমি খুশি।’

সেই সঙ্গে জিতেশ বলেন, উইকেটরক্ষক হওয়া তাঁকে পিচ এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানকে আরও ভালভাবে বুঝতে সাহায্য করে। তাঁর মতে, উইকেটরক্ষকের সুবিধা হলো, সেখান থেকে খেলাটি নিয়ন্ত্রণ করা যায়। এই উইকেটে নিজের দলের বোলাররা কী করতে পারেন, তা বোঝা যায়।


```