Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: ২৮৬-তে থামল হায়দরাবাদের ইনিংস, ‘অপরাজেয়’ ঈশানের বিধ্বংসী শতরান

নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ফের একবার স্পর্শ করা থেকে এক রান দূরে দাঁড়াতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। আজ ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে তুলল ২৮৬ রান৷

IPL 2025: ২৮৬-তে থামল হায়দরাবাদের ইনিংস, ‘অপরাজেয়’ ঈশানের বিধ্বংসী শতরান

ঈশান কিষান

শেষ আপডেট: 23 March 2025 18:00

দ্য ওয়াল ব্যুরো: নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড ফের একবার স্পর্শ করা থেকে এক রান দূরে দাঁড়াতে হল সানরাইজার্স হায়দরাবাদকে। আজ ঘরের মাঠ রাজীব গান্ধী স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে তুলল ২৮৬ রান৷ গত বছরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হায়দরাবাদ ২৮৭ রান করেছিল। উল্লেখযোগ্যভাবে, সবচেয়ে বেশি স্কোরের নিরিখে তিন নম্বরেও রয়েছে হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে আগের সিজনেই ২৭৭ রান তুলেছিল।

আজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রিয়ান পরাগ। রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে রাখা হয়েছে৷ ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও ট্র‍্যাভিস হেডের জুটি দুর্দান্ত শুরু করে। পাওয়ার প্লে-তেই ওঠে ৯৪ রান।  অভিষেক ১১ বলে ২৪ রান করে আউট হওয়ার পর মাঠে নামেন ঈশান কিষান। যিনি মুম্বই ছেড়ে এ বছর সানরাইজার্স টিমে যোগ দিয়েছেন।

দলের রান রেট একাহাতেই ঘুরিয়ে দেন ভারতীয় ব্যাটার। ৪৭ বলে ১০৬ রান করেন ঈশান। মারেন ১১টি চার, ৬টি ছক্কা। হেড ৩১ বলে ৬৭ রানের পর আউট হন। পরে দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন (১৪ রানে ৩৪ রান), নীতিশকুমার রেড্ডি (১৫ বলে ৩০ রান) ঈশানকে যোগ্য সঙ্গত দেন। যার ফলে ২০ ওভারে ১৮৬ রানে এসে থামে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস৷


```