Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

IPL 2025: বিরাটকে আগেই অতিক্রম, এবার উথাপ্পাকে টপকে শীর্ষে ‘স্কাই’

চলতি মরশুমে টানা ১১ বারের মতো সূর্য ২৫-এর বেশি রান করেছেন। এর আগে, টানা সর্বাধিক সংখ্যক ২৫ বা তার বেশি রান করার রেকর্ড ছিল রবিন উথাপ্পার নামে । স্টিভ স্মিথ, বিরাট কোহলি এবং সাই সুদর্শন যৌথভাবে এই কৃতিত্ব অর্জনের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছেন।

IPL 2025: বিরাটকে আগেই অতিক্রম, এবার উথাপ্পাকে টপকে শীর্ষে ‘স্কাই’

সূর্যকুমার যাদব

শেষ আপডেট: 2 May 2025 14:43

দ্য ওয়াল ব্যুরো: চলতি আইপিএলে (IPL 2025) দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ব্যাটার সূর্যকুমার যাদব (Surya Kumar Yadav)। প্রতিটি ম্যাচেই রান করে চলেছেন বিশ্ব ক্রিকেটের ‘স্কাই’। গতকাল পিঙ্ক সিটিতে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিপক্ষেও ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি। আর এই রান করার পথে নিজেকে এক অনন্য উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন মুম্বইয়ের এই ব্যাটার।

বৃহস্পতিবার সওয়াই মানসিং স্টেডিয়ামে সূর্য মাত্র ২৩ বলে ৪৮ রান করে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। এর ফলে, সূর্যকুমার যাদব আইপিএলের ইতিহাসে টানা ২৫ বা তার বেশি রান করা ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠে এলেন। চলতি মরশুমে টানা ১১ বারের মতো সূর্য ২৫-এর বেশি রান করেছেন। এর আগে, টানা সর্বাধিক সংখ্যক ২৫ বা তার বেশি রান করার রেকর্ড ছিল রবিন উথাপ্পার নামে (Robin Uthappa)

উথাপ্পা টানা ১০ ইনিংসে ২৫ বা তার বেশি রান করেছিলেন। স্টিভ স্মিথ, বিরাট কোহলি এবং সাই সুদর্শন যৌথভাবে এই কৃতিত্ব অর্জনের ক্ষেত্রে তৃতীয় স্থানে রয়েছেন। এই তিনজন টানা ৯ বার ২৫ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।

২০১৪ সালে উথাপ্পা টানা ১০ ম্যাচে ২৫ বা তার বেশি রান করেছিলেন। সেবার কেকেআর জার্সিতে উথাপ্পার এই যাত্রা লিগ পর্বের ষষ্ঠ ম্যাচ থেকে শুরু হয়েছিল এবং প্রথম কোয়ালিফায়ারে শেষ হয়।

পাশাপাশি বৃহস্পতিবার সূর্যকুমার যাদবের ঝড়ো ইনিংস তাঁকে এনে দিয়েছে অরেঞ্জ ক্যাপও। মুম্বাইয়ের এই ব্যাটার এবার ১১ ইনিংসে ৬৭.৮৫ গড়ে ৪৭৫ রান করেছেন। গুজরাট টাইটানসের ওপেনার সাই সুদর্শন ৪৫৬ রান নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। আরসিবি সুপারস্টার বিরাট কোহলি ৪৪৩ রান নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন।


```