Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IPL 2025: হার্দিক-সহ গোটা মুম্বই টিমকে জরিমানা, শাস্তির খাঁড়া এড়াতে পারলেন না নেহরাও

স্লো ওভার রেটের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং পুরো এমআই দলকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে। তবে শাস্তি এড়াতে পারেনি গুজরাত টাইটান্সও। তাদের কোচ আশিস নেহরার বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে বিসিসিআই।

IPL 2025: হার্দিক-সহ গোটা মুম্বই টিমকে জরিমানা, শাস্তির খাঁড়া এড়াতে পারলেন না নেহরাও

হার্দিক পান্ডিয়া

শেষ আপডেট: 7 May 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) জয়রথ থামিয়ে দিয়েছে গুজরাত টাইটানস (Gujarat Titans)। ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ডিএলএস (DLS) মেথডে তিন উইকেটে হেরে গিয়েছে মুম্বই। শেষ বলের এই রুদ্ধাশ্বাস ম্যাচে হেরে গিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে নেমে গিয়েছেন হার্দিক পান্ডিয়ারা। পাশাপাশি এই ম্যাচের পর শাস্তির খাঁড়াও নেমে এসেছে এমআই অধিনায়ক পান্ডিয়া ও তাঁর দলের উপর।

স্লো ওভার রেটের (Slow over Rate) জন্য মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং পুরো এমআই দলকে (Total Team) মোটা অঙ্কের জরিমানা (Penalty) করা হয়েছে। তবে শাস্তি এড়াতে পারেনি গুজরাত টাইটান্সও। তাদের কোচ আশিস নেহরার (GT Coach Ashish Nehra) বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে বিসিসিআই (BCCI)।

নেহরাকে জরিমানা করা হয়েছে অ-খেলোয়াড়চিত আচরণের জন্য। পাশাপাশি জাতীয় দলের প্রাক্তন এই পেসারকে তাঁর আচরণের জন্য ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।

আইপিএল (IPL) কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, "আইপিএল আচরণবিধি অনুসারে এটি ছিল মুম্বইয়ের দ্বিতীয় স্লো ওভার-রেট অপরাধ। হার্দিককে ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে, অন্যদিকে মুম্বই দলের বাকি সদস্যদের ৬ লক্ষ টাকা অথবা তাদের ম্যাচ ফির ২৫ শতাংশ, যেটি কম, জরিমানা করা হয়েছে।"

যদিও বিবৃতিতে আশিস নেহরার ভুলের কথা উল্লেখ করা হয়নি। তবে ম্যাচে বারবার বৃষ্টির কারণে যখন বাধা পড়ছিল, তখন গুজরাত কোচকে মেজাজ হারাতে দেখা গিয়েছে। ক্ষুব্ধ আশিস মাঠের আম্পায়ারদের সঙ্গেও বারবার কথা বলছিলেন। আইপিএল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, "আইপিএল আচরণবিধি লঙ্ঘনের (Violation of IPL Code of Conduct) জন্য গুজরাত টাইটানসের প্রধান কোচ আশিস নেহরাকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা (25% Penalty) করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট (Demerit Point) দেওয়া হয়েছে। তিনি লেভেল ১ অপরাধ করেছেন যা খেলার চেতনার বিপরীত আচরণের সঙ্গে সম্পর্কিত।"


```