
হরভজন সিং-জফ্রা আর্চার
শেষ আপডেট: 24 March 2025 10:40
দ্য ওয়াল ব্যুরো: ফিরে এল কুখ্যাত ‘মাঙ্কিগেটে’র স্মৃতি। বিতর্কের কেন্দ্রে সেই হরভজন সিং। ইস্যুও সেই একই—বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। সেবার অস্ট্রেলিয়ার মাঠে বিতন্ডায় জড়িয়ে পড়েছিলেন হরভজন ও প্রয়াত অস্ট্রেলীয় অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস। আর এবার কমেন্ট্রি বক্স থেকে রাজস্থান রয়্যালসের ইংরেজ বোলার জফ্রা আর্চারকে উদ্দেশ করে বর্ণবিদ্বেষী মন্তব্য ছুড়ে দেন তিনি।
গতকাল আইপিএলে মুখোমুখি হয় রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দরাবাদ। বল হাতে মোটেও ছন্দে ছিলেন না আর্চার। ৪ ওভার হাত ঘুরিয়ে দেন ৭৬ রান। কোনও উইকেট পাননি। আইপিলের ইতিহাসে এর আগে এত বেশি রান কোনও বোলার দেননি। প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ তোলে রেকর্ড ২৮৬ রান। তাড়া করতে নেমে ২৪২ রানেই খতম হয় রাজস্থানের ইনিংস। ম্যাচের সেরা ঈশান কিষান। মাত্র ৪৬ বলে বিস্ফোরক শতরান করেন জাতীয় দলের ব্রাত্য এই ক্রিকেটার।
যদিও মারকাটারি ম্যাচের বিতর্কিত অধ্যায়টি দানা বাঁধে মাঠের বাইরে। আর্চার যখন বল করতে আসেন তখন কমেন্ট্রি বক্সে মাইক হাতে বসেছিলেন হরভজন সিং। হিন্দিতে ধারভাষ্য দেওয়ার সময় তিনি হঠাৎ ইংরেজ বোলারের উদ্দেশে বলে ওঠেন, ‘লন্ডনের কালো ট্যাক্সির মিটার খুব চড়চড়িয়ে বাড়ে। আর্চারের মিটারও তেমনই হুহু করে বেড়েই চলেছে।‘ বল হাতে হায়দরাবাদের ব্যাটসম্যানদের কাছে তখন রান খাচ্ছিলেন আর্চার। তাই তাঁর ইকোনমি রেট যে ক্রমশ চড়ছে, সেটা বোঝাতেই ভাজ্জি এমন স্থূল রসিকতার রাস্তা বেছে নেন।
Racism at Peak ????????????????
— B I S W A J E E T (@Biswajeet_2277) March 23, 2025
Harbhajan Singh Calling Archer Kali Taxi pic.twitter.com/ijdEqFgNbX
বলা বাহুল্য, বিষয়টি সোশ্যাল মিডিয়ার নজরে আসতে সময় নেয়নি। অনেকেই হরভজনের বক্তব্যের আড়ালে লুকিয়ে থাকা বর্ণবিদ্বেষকে সামনে এনে প্রাক্তন স্পিনারকে ক্ষমা চাইতে বলেন। হিন্দি কমেন্ট্রির মান ও মূল্যবোধ কতটা নেমেছে—সেই বিষয়টিও অনেকে নজরে আনেন। একজন তো তাঁর এক্স-হ্যান্ডেলে হরভজন সিংকে কমেট্রির দুনিয়া থেকে নির্বাসন দেওয়ারও আর্জি জানান।
Harbhajan Singh has called Jofra Archer a black taxi driver with a high meter value just now in the Hindi commentary. This is vile and disgusting. Please ban him.
— ` (@FourOverthrows) March 23, 2025
???????????????????????????????????? ???????????????? ????????????????????????????????????:
— Pakistan Cricket Team USA FC (@DoctorofCricket) March 23, 2025
He called Jofra Archer a "black London taxi" during live commentary During IPL.
Shame Shame Shame#HarbhajanSingh #JofraArcher #IPL2025 #RRvsSRH #CSKvsMI pic.twitter.com/zNPlVeBfgN
বস্তুত, এর আগে ২০০৮ সালে অস্ট্রেলিয়া সফরে গেছিল ভারতীয় দল। সেই দলের সদস্য ছিলেন হরভজন সিং। সিডনি টেস্ট চলাকালীন তিনি অ্যান্ড্রু সাইমন্ডসের উদ্দেশে বর্ণবিদ্বেষী ভাষা ব্যবহার করেছেন—এই অভি্যোগে সরব হন অজি ক্রিকেটাররা। সেই সময় শচিনের মতো কেউ কেউ ভাজ্জির পাশে দাঁড়ালেও বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি। তিন ম্যাচের জন্য নির্বাসিত হন তিনি। যদিও পরে সেই শাস্তি তুলে নেওয়া হয়।
অন্যদিকে চলতি আইপিএলের ধারাভাষ্য করা নিয়েও বিতর্ক দানা বেঁধেছে। প্যানেলে নাম থাকা সত্ত্বেও টুর্নামেন্ট শুরুর আগে আচমকা তালিকা থেকে বাদ পড়েন ইরফান পাঠান। একটি সংবাদসূত্র থেকে জানা যায়, যেহেতু ভারতের প্রাক্তন পেসার বেশ কয়েকজন বর্তমান ক্রিকেটারের সমালোচনা করেছেন, তাই তাঁকে খেলোয়াড়দের আপত্তি ও অসন্তোষের ভিত্তিতে সরানো হয়েছে।