Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

IPL 2025: ব্যাটারদের বধ্যভূমি কালো মাটির পিচে সফল হওয়ার রহস্য জানালেন গিল

কালো মাটির পিচে রান করা কখনওই সহজ নয়। তবে গুজরাতের শীর্ষ তিন ব্যাটার এই পিচের রহস্য ভেদ করতে পেরেছেন। যার কারণে তাঁরা এই আইপিএল মরশুমে ভাল পারফর্ম করে চলেছেন।

IPL 2025: ব্যাটারদের বধ্যভূমি কালো মাটির পিচে সফল হওয়ার রহস্য জানালেন গিল

শুভমান গিল

শেষ আপডেট: 3 May 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) তিনটি পিচ রয়েছে-একটি লাল মাটির, একটি কালো মাটির ও তৃতীয়টি দুই মাটির মিশ্রণে তৈরি হয়েছে। এর মধ্যে ব্যাটিং সহায়ক বাইশ গজ হিসাবে দুর্নাম রয়েছে কালো মাটির পিচের (Black Clay Pitch)। গতকাল গুজরাত টাইটানস ও সানরাইজার্স হায়দরাবাদ (GT vs SRH) ম্যাচটি হয়েছে কালো মাটির পিচে। যদিও গুজরাতের ব্যাটাররা এই পিচেই ফুল ফুটিয়েছেন।  

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পর গুজরাত টাইটানসের অধিনায়ক শুভমান গিল (Shubman Gill) কালো মাটির পিচে সাফল্য (Success) পাওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, কালো মাটির পিচে রান করা কখনওই সহজ নয়। তবে গুজরাতের শীর্ষ তিন ব্যাটার এই পিচের রহস্য ভেদ করতে পেরেছেন। যার কারণে তাঁরা এই আইপিএল মরশুমে ভাল পারফর্ম করে চলেছেন। উল্লেখ্য, গুজরাতের শীর্ষ তিন ব্যাটার গিল, সাই সুদর্শন এবং জস বাটলার এবার ধারাবাহিক ভাবে পারফর্ম করে আসছেন।

সানরাইজার্সকে শুক্রবার ৩৮ রানে পরাজিত করার পর গুজরাট দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথমে ব্যাট করে গুজরাট ২০ ওভারে ছয় উইকেটে ২২৪ রান করে, জবাবে সানরাইজার্স ২০ ওভারে ছয় উইকেটে মাত্র ১৮৬ রান করতে পারে।

হায়দরাবাদের বিপক্ষে ২০ ওভারে গুজরাট মাত্র ২২টি ডট বল খেলেছে। গিল এই বিষয়ে বলেন, “আমরা এটা পরিকল্পনা করিনি। আমরা টুর্নামেন্টে যেভাবে খেলছিলাম, সেটাই চালিয়ে যেতে চেয়েছিলাম। আমরা দেখেছি যে, কালো মাটির পিচে ছক্কা মারা সহজ নয়। কিন্তু আমাদের টপ অর্ডার জানে কী ভাবে স্কোরবোর্ডকে সচল রাখতে হয়। আমরা কখনওই শীর্ষ তিনজনের একজনকে শেষ পর্যন্ত খেলতে বলিনি। আমরা আমাদের সেরাটা দিতে পেরে খুশি।”

শুক্রবারের ম্যাচে হায়দরাবাদের ইনিংস চলাকালীন মেজাজ হারান গুজরাত অধিনায়ক। আম্পায়ারের সঙ্গে তীব্র বাদানুবাদ হয় তাঁর। এই প্রসঙ্গে গিল বলেন, “আবেগ থাকবেই। কারণ, মাঠে আমরা ১১০% দিয়ে থাকি। কখনও কখনও আপনি আবেগ দেখাতে বাধ্য।”


```