Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

IPL 2025: আজ মুম্বই বোলারদের সামলানোই বড় চ্যালেঞ্জ গিল-বাটলারদের

মুম্বইয়ের বোলাররা এবার দুর্দান্ত ফর্মে রয়েছেন। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট (জেসিবি) ত্রয়ী এক কথায় বলতে গেলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আজ দেখার জেসিবি-কে কী ভাবে সামলায় জিটির ব্যাটাররা। তবে গুজরাতের জন্য সুখবর যে, রাবাদা দলে যোগ দিয়েছেন।

IPL 2025: আজ মুম্বই বোলারদের সামলানোই বড় চ্যালেঞ্জ গিল-বাটলারদের

চাহার-বুমরাহ-বোল্ট

শেষ আপডেট: 6 May 2025 16:41

দ্য ওয়াল ব্যুরো: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর (IPL 2025) ৫৬তম ম্যাচে আজ ওয়াংখেড়ে (Wankhede) স্টেডিয়ামে লড়াই থার্ড ও ফোর্থ বয়ের, মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মুখোমুখি হবে গুজরাত টাইটান্স (Gujrat Titans)বিশেষ কোনও অঘটন না ঘটলে এই দুই দলের প্লে অফ (Play Off)  নিশ্চিত। তবে আজ যে জিতবে পাঞ্জাবকে টপকে পৌঁছে যাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা মুম্বই ইন্ডিয়ান্স ১১টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে এবং টানা ছয়টি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে। তারা রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। তবে ফর্মে আছে গুজরাতও। ১০ ম্যাচে সাতটি জয় এবং তিনটি পরাজয় নিয়ে তারা চতুর্থ স্থানে রয়েছে।

মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা এবার দুর্দান্ত ফর্মে রয়েছেন। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ, দীপক চাহার এবং ট্রেন্ট বোল্ট (জেসিবি) ত্রয়ী এক কথায় বলতে গেলে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আজ দেখার জেসিবি-কে কী ভাবে সামলায় জিটির ব্যাটাররা। তবে গুজরাতের জন্য সুখবর যে, কাগিসো রাবাদা দলে যোগ দিয়েছেন।

আইপিএলের শুরুটা এবার মোটেও ভাল হয়নি পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের। সে সময় রোহিত শর্মার ফর্ম নিয়েও নানা কথা উঠছিল। তবে ফর্ম ফিরে পেয়েছেন রোহিত। আসলে জশপ্রীত বুমরাহ চোট সারিয়ে মুম্বই শিবিরে ফেরার পর থেকেই দুরন্ত ছন্দে দৌড়াচ্ছে এমআই। টানা ছয় ম্যাচ জিতেছে তারা।

পাশাপাশি এবারের আইপিএলের শুরু থেকেই ধারাবাহিকতা দেখিয়ে চলেছে গুজরাত। শুভমন গিল, সাই সুদর্শন ও জস বাটলার ত্রয়ী প্রতি ম্যাচেই বিপক্ষের বোলারদের কাছে আতঙ্ক হয়ে উঠছেন। এখন দেখার আজকের দ্বৈরথ জিতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে কোন দল।

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, উইল জ্যাকস, নমন ধীর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, করবিন বোশ

গুজরাট টাইটানসের সম্ভাব্য একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), শুভমান গিল (অধিনায়ক), সাই সুদর্শন, শাহরুখ খান, রাহুল তেওয়াটিয়া, সাই কিশোর, ওয়াশিংটন সুন্দর, জেরাল্ড কোয়েটজি/কাগিসো রাবাদা, রশিদ খান, প্রসিধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ।


```