Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

IPL 2025: প্লে অফে উঠতে আজ জিততেই হবে দিল্লিকে, চিন্তা বাড়িয়েছে অধিনায়কের চোট

অধিনায়ক অক্ষর প্যাটেলের চোট ভাবাচ্ছে ডিসি শিবিরকে। ৩০ এপ্রিল কেকেআরের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাম হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন অক্ষর। এদিন চোট কাটিয়ে তিনি মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়েও প্রশ্ন রয়েছে।

IPL 2025: প্লে অফে উঠতে আজ জিততেই হবে দিল্লিকে, চিন্তা বাড়িয়েছে অধিনায়কের চোট

চোট পেয়ে মাঠ ছাড়ছেন অক্ষর

শেষ আপডেট: 5 May 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণ পরেই ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে নামবে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। প্যাট কামিন্সের হায়দরাবাদের পক্ষে অলৌকিক কিছু না ঘটলে প্লে অফে ওঠা দুষ্কর। তবে অক্ষর প্যাটেলের দিল্লি কিন্তু জোরাল ভাবেই শেষ চারের দৌড়ে রয়েছে। আজ জিতলে প্লে অফের স্বপ্ন বেঁচে থাকবে দিল্লির। এখন তাদের কাছে সব ম্যাচই ‘ডু অর ডাই’ সিচুয়েশন।

তবে ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jetli Stadium) এবার দিল্লির পারফরম্যান্স একবারেই নজর কাড়তে পারেনি। গত ম্যাচেও ঘরের মাঠে কলকাতার কাছে হেরেছিল তারা। কিন্তু দিল্লি এবার দারুণ শুরু করেছিল। প্রথম ছয় ম্যাচের পাঁচটিতেই জিতেছিল তারা। তবে আইপিএল যত গড়িয়েছে অক্ষর-আশুতোষদের ধারাবাহিকতা তত কমেছে।

ঘরের মাঠে কেকেআর এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ দু’টি ম্যাচে হারতে হয়েছে দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজিকে। পাশাপাশি দিল্লি তাদের শেষ পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে হেরেছে।  এই ম্যাচেও যদি বিপর্যয় ঘটে তবে প্লে অফ হয়তো অধরা থেকে যাবে।

দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ফাফ ডু প্লেসিস কেকেআরের বিপক্ষে অর্ধশতক করে ফর্মে ফিরেছেন, কিন্তু ধীর গতির পিচে মানিয়ে নেওয়া তাঁর জন্য উদ্বেগের বিষয়। নয়টি ম্যাচে ৩৭১ রান করে দিল্লির সর্বোচ্চ রান সংগ্রাহক কেএল রাহুল। রাহুল ছাড়াও, অভিষেক পোড়েলও টপ অর্ডারে আক্রমণাত্মক ব্যাটিং করেছেন এবং একটি অর্ধশতক সহ ২৫০-এরও বেশি রান করেছেন। দলে অলরাউন্ডার বিপ্রজ নিগমও আছেন, যাঁর শেষ ওভারে দ্রুত রান করার ক্ষমতা রয়েছে। রয়েছেন আশুতোষ শর্মাও।

দিল্লির বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন পেসার মিচেল স্টার্ক। দুই পেসার দুষ্মন্ত চামিরা, মুকেশ কুমারও খুব একটা খারাপ বল করছেন না। তবে অধিনায়ক অক্ষর প্যাটেলের (Axar Patel) চোট (Injury) ভাবাচ্ছে ডিসি শিবিরকে। ৩০ এপ্রিল কেকেআরের বিপক্ষে ফিল্ডিং করার সময় বাম হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন অক্ষর। এদিন চোট কাটিয়ে তিনি মাঠে নামতে পারবেন কি না, সেই নিয়েও প্রশ্ন রয়েছে।

অন্যদিকে, সানরাইজার্স গতবছর যে ফর্মে ছিল, এবার তার ধারে-কাছেও নেই। ওপেনিং জুটি ক্লিক না করলে বড় স্কোর উঠছে না। এরই মধ্যে দলের হতাশাজনক পারফরম্যান্সের জন্য দলের ফাস্ট বোলার জয়দেব উনাদকাট বোলিং এবং পিচের অবস্থার পরিবর্তনকে দায়ী করেছেন। তবে, প্যাট কামিন্স, মহম্মদ সামি এবং হর্ষল প্যাটেলের মতো শক্তিশালী পেসার রয়েছে নিজামদের দলে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

সানরাইজার্স হায়দরাবাদ: অভিষেক শর্মা, ইশান কিসান, নীতীশকুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, কামিন্দু মেন্ডিস, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্শল প্যাটেল, জয়দেব উনাদকাট, মহম্মদ আনসারি, জিশান/মহম্মদ সামি।

দিল্লি ক্যাপিটালস: ফাফ ডু প্লেসিস, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), করুণ নায়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্তান স্টাবস, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, দুষমন্ত চামিরা, মুকেশ কুমার।


```