Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: আজ দিল্লি ও গুজরাটের শীর্ষে ওঠার লড়াই, নজরে থাকবেন কারা?

দিল্লি জিতলে যেমন শীর্ষস্থান পোক্ত করবে, তেমনই গুজরাট জিতে গেলে রানরেট বেশি থাকায় শীর্ষে উঠে যাবে। তবে আহমেদাবাদের এই ম্যাচে সকলের নজর থাকবে দুই পেসার মিচেল স্টার্ক এবং মহম্মদ সিরাজের উপর।

IPL 2025: আজ দিল্লি ও গুজরাটের শীর্ষে ওঠার লড়াই, নজরে থাকবেন কারা?

মহম্মদ সিরাজ ও মিচেল স্টার্ক

শেষ আপডেট: 19 April 2025 13:29

দ্য ওয়াল ব্যুরো: আর কিছুক্ষণ পরেই শুরু হবে ফার্স্ট ও থার্ড বয়ের লড়াই। আইপিএল ২০২৫-এর (IPL 2025) ৩৫তম ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হবে গুজরাট টাইটান্স (Gujrat Titans) এবং দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মধ্যে। এই ম্যাচে যে দল জিতবে সাপ লুডোর লড়াইয়ে সে মগডালে উঠে যাবে। দিল্লি ১০ পয়েন্ট নিয়ে প্রথম স্থানে রয়েছে। যেখানে গুজরাট আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। তবে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পঞ্জাব অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

আজ দিল্লি জিতলে যেমন শীর্ষস্থান পোক্ত করবে, তেমনই গুজরাট জিতে গেলে রানরেট বেশি থাকায় শীর্ষে উঠে যাবে। তবে আহমেদাবাদের এই ম্যাচে সকলের নজর থাকবে দুই পেসার মিচেল স্টার্ক (Mitchell Starc) এবং মহম্মদ সিরাজের (Mohammed Siraj) উপর।

সুপার ওভারে রাজস্থানকে হারানোর পর দিল্লির মনোবল এখন তুঙ্গে। দিল্লির হয়ে প্রতিটি ম্যাচেই এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন স্টার্ক। রাজস্থানের বিরুদ্ধে শেষ ওভারে তাঁর তিনটি বিষাক্ত ইয়র্কার ম্যাচকে টেনে নিয়ে যায় সুপার ওভারে। সুপার ওভারেও এই অজি পেসারের লাগাতার ইয়র্কারের কোনও জবাব ছিল না রয়্যালস ব্যাটারদের কাছে।

চলতি আইপিএলে স্টার্ক এখন পর্যন্ত ১০ উইকেট নিয়েছেন ১০-এর বেশি ইকোনমি রেটে। তাঁর নেতৃত্বে মুকেশ কুমার এবং মোহিত শর্মা আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের টপ অর্ডারকে ভাঙার দায়িত্ব থাকবেন। এখন দেখার জিটি অধিনায়ক শুভমান গিল, সাই সুদর্শন, জস বাটলাররা স্টার্কের ইয়র্কারের জবাব খুঁজে পান কি না।

গুজরাটের হয়ে এই তিনজনই ব্যাটিংয়ের দায়িত্ব সামলে চলেছেন। গুজরাটের মিডল অর্ডারকে কোনও কঠিন পরীক্ষার মধ্য দিয়ে এখনও যেতে হয়নি শুধুমাত্র লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচ ছাড়া। সেই ম্যাচে ব্যর্থ হয়েছিল মিডল অর্ডার। যদি দিল্লি গুজরাটের টপ অর্ডারকে তাড়াতাড়ি আউট করে দেয়, তাহলে মিডল অর্ডার ফের পরীক্ষার সম্মুখীন হবে।

অন্যদিকে, আরসিবি ছেড়ে গুজরাটে এসে সিরাজ ধ্বংসযজ্ঞ চালাচ্ছেন। বর্ডার গাভাস্কার ট্রফিতে গড় পারফরম্যান্স এবং চ্যাম্পিয়নস ট্রফি জয়ী ভারতীয় দল থেকে বাদ পড়ার পর, সিরাজ বিরতির সময় তাঁর ত্রুটিগুলি কাটিয়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছেন এবং ফলাফলও আসছে এবার। সিরাজ এখন পর্যন্ত ৮.৫০ ইকোনমিতে ১০টি উইকেট নিয়েছেন। বিশেষ করে পাওয়ার প্লেতে তাঁর পারফর্মেন্স অসাধারণ ছিল। এখন তাঁর মুখোমুখি হবেন দিল্লির ফর্মহীন ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক এবং প্রতিভাবান অভিষেক পোড়েল। এছাড়াও দেশের রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন কেএল রাহুল এবং করুণ নায়ার।

ঘরোয়া ক্রিকেটে গুজরাটের হয়ে খেলা দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল তাঁর ঘরের মাঠে প্রভাব ফেলতে চাইছেন। দুই দলেরই দুর্দান্ত স্পিন বোলার রয়েছে। গুজরাটে আছেন সাই কিশোর ও রশিদ খান, আর দিল্লির দলে আছেন কুলদীপ যাদব ও বিপ্রজ নিগম। কুলদীপ খেলবেন কি না তা এখনও স্পষ্ট নয় কারণ গত ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। তাঁর ফিটনেস সম্পর্কে এখনও কোনও আপডেট নেই।

সম্ভাব্য একাদশ:

গুজরাট টাইটান্স: সাই সুদর্শন, শুভমান গিল (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শেরফান রাদারফোর্ড, শাহরুখ খান, রাহুল তেওটিয়া, আরশাদ খান, রশিদ খান, রবিশ্রীনিবাসন সাই কিশোর, মহম্মদ সিরাজ। ইমপ্যাক্ট প্লেয়ার: প্রসিধ কৃষ্ণ।

দিল্লি ক্যাপিটালস: জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক/ডোনোভান ফেরেইরা/ফাফ ডু প্লেসিস (ফিটনেস সাপেক্ষে), অভিষেক পোড়েল, করুণ নায়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল (অধিনায়ক), ত্রিস্তান স্টাবস, আশুতোষ শর্মা, বিপ্রজ নিগম, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মোহিত শর্মা। ইমপ্যাক্ট প্লেয়ার: মুকেশ কুমার।


```