Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

IPL 2025: প্রথম বলেই উইকেট নিয়ে নজির গড়লেন কামিন্স, পঞ্চমবারের মতো শূন্য রানে আউট করুণ

আইপিএলের প্রথম বলেই উইকেট নেওয়া চতুর্থ সানরাইজার্স বোলার হলেন কামিন্স। এর আগে এই কৃতিত্ব রয়েছে জগদীশ সুচিত, ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামির।

IPL 2025: প্রথম বলেই উইকেট নিয়ে নজির গড়লেন কামিন্স, পঞ্চমবারের মতো শূন্য রানে আউট করুণ

প্যাট কামিন্স

শেষ আপডেট: 6 May 2025 12:28

দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে বৃষ্টি (Rain) ভেস্তে (Postponed) দিয়েছে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (DC vs SRH) ম্যাচ। দুই দলই পেয়েছে একটি করে পয়েন্ট। এর ফলে দিল্লির বিশেষ কোনও ক্ষতি না হলেও চেন্নাই ও রাজস্থানের পর তৃতীয় দল হিসাবে প্লে অফের (Play Off) দৌড় থেকে ছিটকে গেল হায়দরাবাদ।

ম্যাচের যা গতিবিধি ছিল তাতে হয়তো ম্যাচ শুরু হলে নিজামদের শহরই ম্যাচ জিতে যেত। বৃষ্টি থামার পর গ্রাউন্ড স্টাফরা হাজার চেষ্টা করেও জল সরিয়ে মাঠকে উপযুক্ত করে তুলতে পারেননি। ফলে বৃথা গেল নিজামদের শহরের অধিনায়ক প্যাট কামিন্সের দুরন্ত বোলিং।  

গতকালের ম্যাচে হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) চতুর্থ সানরাইজার্স বোলার হিসাবে আইপিএলের প্রথম বলে উইকেট (First Ball Wicket) নিয়েছেন। ওপেনিং ওভারের প্রথম বলেই করুণ নায়ারকে (Karun Nayar) আউট করে কামিন্স এই বিশেষ কীর্তি নিজের নামে করে নেন।

হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। দিল্লি শুরুতেই উইকেট হারায়। ইনিংসের প্রথম বলেই কামিন্সের শিকার হন নায়ার। কামিন্সের বল করুণের ব্যাটের ধার ছুঁয়ে উইকেটরক্ষক ঈশান কিসানের হাতে চলে যায়।

এদিক চলতি আইপিএলে দারুণ শুরু করেছিল দিল্লি। করুণও শতরান করে নজর কেড়ে নিয়েছিলেন। কিন্তু আইপিএল যত গড়িয়েছে, দিল্লির পাশাপাশি ধারাবাহিকতা কমেছে করুণের ব্যাটেও।

আইপিএলে করুণের এটাই প্রথম শূন্য রানে আউট হওয়া নয়। আইপিএলে এটি পঞ্চমবার এবং এই মরশুমে দ্বিতীয়বার, যখন করুণ খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। করুণ এর আগে ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স, ২০১৭ সালে পাঞ্জাব কিংস, ২০২০ সালে ফের মুম্বই ইন্ডিয়ান্স এবং ২০২৫ সালে রাজস্থান রয়্যালসের বিপক্ষে শূন্য রানে আউট হয়েছিলেন।

এদিকে আইপিএলের প্রথম বলেই উইকেট নেওয়া চতুর্থ সানরাইজার্স বোলার হলেন কামিন্স। এর আগে এই কৃতিত্ব রয়েছে জগদীশ সুচিত, ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামির। ২০২২ সালে সুচিত বিরাট কোহলিকে, ২০২৩ সালে ভুবনেশ্বর কুমার প্রভসিমরন সিংকে এবং চলতি মরশুমে প্রথম বলেই শেখ রশিদকে আউট করে শামি এই কৃতিত্ব অর্জন করেন।


```