Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IPL 2025: ‘টি-২০ ম্যাচে নো-বল করাটা অপরাধ’, লড়াই হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন হার্দিক

পরাজয়ের জন্য দায়ী নির্দিষ্ট কোনও ব্যাটসম্যান কিংবা বোলার নন। নো-বলের কারণেই হারতে হল রুদ্ধশ্বাস লড়াই। গুজরাত টাইটানসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত থ্রিলারে পরাস্ত হওয়ার পর টানটান মুহূর্তে নো বল করাকে ‘অপরাধ’ হিসেবে দেগে দিলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

IPL 2025: ‘টি-২০ ম্যাচে নো-বল করাটা অপরাধ’, লড়াই হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন হার্দিক

হার্দিক পান্ডিয়া

শেষ আপডেট: 7 May 2025 12:51

দ্য ওয়াল ব্যুরো: পরাজয়ের জন্য দায়ী নির্দিষ্ট কোনও ব্যাটসম্যান কিংবা বোলার নন। নো-বলের কারণেই হারতে হল রুদ্ধশ্বাস লড়াই। গুজরাত টাইটানসের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত থ্রিলারে পরাস্ত হওয়ার পর টানটান মুহূর্তে নো বল করাকে ‘অপরাধ’ হিসেবে দেগে দিলেন মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

গতকালের ম্যাচ দু’বার বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হয়। শেষবার যখন শুরু হল, তখন ওভার বাকি ১। আর জিততে গেলে গুজরাতকে তুলতে হত ১৫ রান। স্লো ওভার রেটের কারণে সেই অবস্থায় সার্কেলের বাইরে চার জন ফিল্ডার রাখার অনুমতি পায় মুম্বই। যার ফলে শেষ ওভার করতে আসা দীপক চাহারের উপর চাপ আরও বেড়ে যায়।

চাপের মুহূর্তেই নাভার্স হয়ে পড়েন দীপক। একটি চার, একটি ছক্কা খাওয়ার পর গুজরাতের সামনে লক্ষ্য কমে দাঁড়ায় ৫ রান। বল বাকি ৩। ওই অবস্থায় একটি নো-বলে সংকট আরও জটিল করে তোলেন দীপক। যার জেরে শেষমেশ ম্যাচ হারতে হয় মুম্বইকে।

তবে গোটা ম্যাচে শুধু দীপকই নন। অধিনায়ক হার্দিকও নো-বল করেছেন। সেটাও দু’বার, এক ওভারে। মুম্বইয়ের আট নম্বর ওভার করতে এসেছিলেন হার্দিক। সেখানেই দুটি নো-বল করে লড়াইয়ে ফিরে আসার অক্সিজেন পায় গুজরাত। এখানেই থেমে ছিল না মুম্বই। আগে অশ্বিনী কুমারের বলে গুজরাত অধিনায়ক শুভমান গিলের ক্যাচ ছাড়েন তিলক ভর্মা।

গোটা বিষয় নিয়ে বলতে গিয়ে হার্দিক যদিও জানিয়েছেন, ক্যাচ মিস নয়, গুরুত্বপূর্ণ সময়ে নো-বলের কারণেই ম্যাচ হারতে হল তাঁদের। তিনি বলেন, ‘নো বল, যেটা আমিও করি এমনকি শেষ ওভারেও হয়েছিল, আমার চোখে টি-২০ ফর্ম্যাটে অপরাধের সামিল। বেশিরভাগ ক্ষেত্রে এর মাশুল গুনতে হয়। তবে দলের ছেলেরা যেভাবে নিজেদের ১২০ শতাংশ দিয়েছে, তার জন্য আমি খুশি। এর জন্যই লড়াইয়ে ছিলাম, কখনও হারিয়ে যাইনি।‘

উল্লেখ্য, প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই ইন্ডিয়ানস ১৫৫ রান তোলে। ওপেনাররা ব্যর্থ হলেও রান পান সূর্যকুমার যাদব (৩৫) এবং উইল জ্যাকস (৫৩)। শেষে কর্বিন বশের তোলার ২৭ রানের সুবাদে মুম্বইয়ের স্কোর লড়াই করার মতো জায়গায় পৌঁছে যায়।

টি-২০-র হিসেবে ১৫৫ রান তেমন বড় টার্গেট না হলেও মুম্বইকে জয়ের দোরগোড়ায় নিয়ে আসে জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের দুর্দান্ত বোলিং। বুমরাহের বলে আউট হন গিল ও শহরুখ খান। এরপর পাল্টা আক্রমণ করেন জশ বাটলার ও রাদারফোর্ড। এর ফলেই শেষ বলে জয় ছিনিয়ে নেয় গুজরাত।


```