Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অপারেশন সিঁদুরের দিনই সিএবি-তে হুমকি মেল, ইডেনে কেকেআর ম্যাচ চলাকালীন ছড়াল বোমাতঙ্ক

ঘটনার পর ইডেন গার্ডেন্সে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ, বম্ব স্কয়্যাড এবং বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয় নজরদারি।

অপারেশন সিঁদুরের দিনই সিএবি-তে হুমকি মেল, ইডেনে কেকেআর ম্যাচ চলাকালীন ছড়াল বোমাতঙ্ক

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 7 May 2025 22:08

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ কেকেআর ও সিএসকের ম্যাচ চলাকালীন ছড়াল বোমাতঙ্ক। বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)র অফিশিয়াল ইমেলে একটি হুমকি বার্তা আসে। মেলটি আসে অজ্ঞাতপরিচয় আইডি থেকে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয় এবং শুরু হয় তদন্ত।

ঘটনার পর ইডেন গার্ডেন্সে নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ, বম্ব স্কয়্যাড এবং বিশেষ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। স্টেডিয়ামের বিভিন্ন প্রান্তে বাড়ানো হয় নজরদারি। কেকেআর তখন সিএসকে-কে টার্গেট দিতে মড়িয়া, ম্যাচ থামানো হয়নি। দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়ালেও পুলিশের আশ্বাসে খেলা এখনও চলছে।

পুলিশ সূত্রে খবর, হুমকির ইমেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং কারা এর পেছনে রয়েছে, তা জানার চেষ্টা চলছে। গোটা শহরে সতর্কতা জারি করেছে কলকাতা পুলিশ।

'অপারেশন সিঁদুর'-এর পর প্রথম আইপিএল ম্যাচ ছিল এটি ফলে এই নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই রাখা হয়েছিল। কোনও বিপদ এড়াতে নজরদারি চলছিল জোরদার। এই পরিস্থিতিতে ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়রাও ভারতীয় সেনার এই সাফল্যের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় ম্যাচ, যেখানে কেকেআর ও সিএসকের ক্রিকেটাররা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্মান জানান দেশের জওয়ানদের।

এদিকে এই হুমকির পর প্রশ্ন উঠেছে, আগামী ম্যাচগুলিতে নিরাপত্তা আরও কঠোর করা হবে কি না। পুলিশ জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে বাড়তি ব্যবস্থা নেওয়া হবে।


```