Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

হৃদি ভেসে যায় কোহলি-নামে, কাঠফাটা রোদে হাউসফুল থাকছে ইডেন

দলের ঊর্ধ্বে, ওই একটাই নাম। কলকাতার পরম আরাধ্য, বিরাট কোহলি। 

হৃদি ভেসে যায় কোহলি-নামে, কাঠফাটা রোদে হাউসফুল থাকছে ইডেন

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স

শেষ আপডেট: 21 April 2024 12:33

দ্য ওয়াল ব্যুরো: খাতায় কলমে অসম লড়াই। একটা দল লিগ টেবিলে তিন নম্বরে। আরেকটা দলকে নিয়ে বাজারে চুটকি ঘুরছে। লিগ টেবিলের নিচে থাকাটা কথা নয়। কথা হল, ধারাবাহিকতা। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে কেউ বুলডোজার দেখিয়ে বলছে, "ওই দিয়ে যদি আরসিবিকে তোলা যায়!" কেউ লিফটের ছবি দিয়ে বলছেন, "এতে চাপলেও আরসিবি উঠবে না, লিফট খারাপ হয়ে যাবে!" অথচ তাও, রবিবাসরীয় কলকাতায় কাঠফাটা দুপুরের গরমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের উন্মাদনা দেখে এসব কিছুই বোঝার জো নেই। টিকিট এক সপ্তাহ আগে শেষ। সিএবি কর্তারা হাঁসফাঁস করছেন। ইডেনে আরসিবির প্র‍্যাকটিস দেখতেই বাইরে ভিড় জমে গেছে। বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করতে হচ্ছে লালবাজারকে। 

কারণ যে একজনই। দলের ঊর্ধ্বে, ওই একটাই নাম। কলকাতার পরম আরাধ্য, বিরাট কোহলি। 

বরাবরই কলকাতার পছন্দ মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলি। যে কারণে চেন্নাই এবং বেঙ্গালুরু ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকে। কিন্তু এবারে কি কোহলিও পারবেন? তিনি এবারের কমলা টুপির অধিকারী। এখনো অবধি আইপিএলে সর্বোচ্চ রানের অধিকারী। সাত ম্যাচে করেছেন ৩৬১। অথচ দল সাতটার ছ'টাতেই হেরে বসে আছে। এ'হেন কমলা টুপি রাখার মানে কী? ওদিকে আবার গ্লেন ম্যাক্সওয়েল। এমনিতে তাঁর নামের সঙ্গে টর্নেডো, টাইফুন, সাইক্লোন এসব শব্দই বসে। কিন্তু আরসিবির এমনই ছোঁয়া, তাতে তাঁরও বেহাল দশা। দুই অঙ্কের স্কোর তোলার আগেই ফিরে যেতে হচ্ছে। অবস্থা এমনই বেগতিক যে ম্যাক্সওয়েল নাকি বিশ্রাম চেয়েছেন। বলেছেন, তাঁর চাইতে যোগ্যতর কাউকে খেলানো হোক। 

আবার আছেন দীনেশ কার্তিক। ৩৮ বছর বয়স। এদিকে ডেথ ওভারে নেমে মেরে তুবড়ে দিচ্ছেন। মুম্বইয়ের বিরুদ্ধে ২৩ বলে ৫৩, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৫ বলে ৮৩। স্ট্রাইক রেট ২০০-এর ওপরে, খোদ রোহিত শর্মা অবধি দীনেশকে বিশ্বকাপের কথা বলে খোঁচা দিচ্ছেন! রোহিত আর দীনেশের বন্ধুত্ব সুবিদিত। এরকম ঝোড়ো ফর্মে থাকলে ঋষভ পন্থের সঙ্গে দ্বিতীয় উইকেটকিপারের দৌড়ে বিশ্বকাপের দল নির্বাচনে সঞ্জু স্যামসন, ঈশান কিষাণদের সঙ্গে কার্তিকও ঢুকে পড়বেন। 

এসবের পরেও প্রশ্ন সেই একটাই। আরসিবি কি জিতবে? কেকেআরের ফিল সল্ট, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, রিঙ্কু সিংহদের যে কেউ বড় ইনিংস তুলে দেবেন। শ্রেয়স একটু নড়বড় করছেন। বোলিং-এ আগের ম্যাচে মিচেল স্টার্ক ফর্মে ফিরেছেন। কোহলিকেও নেটে দেখা গেল তাই, বাঁ হাতি পেসারদের দিয়ে অনুশীলন করছেন। কিন্তু বেঙ্গালুরুর ত্রাতা কে হবেন? শেষ অবধি কি ম্যাক্সওয়েল ছন্দে ফিরবেন? নাকি ভরসা সেই কোহলিই? তাঁর রানের পাহাড় উঁচু হলেও স্ট্রাইক রেট সুবিধের নয়। অতএব, সেদিকটাও খেয়াল রাখতে হচ্ছে আরসিবি শিবিরকে। 


```