Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

আইপিএলের কলকাতা দল বাঙালি শূন্য! নিলামে কেকেআরের বাজি হতে পারেন বাংলার তিন ক্রিকেটার

অনেক খুঁজলেও একটা বাঙালি মুখ পাওয়া ভার কেকেআর দলে। আইপিএলে বাংলার টিম কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই দলেই বাঙালির দেখা নেই।

আইপিএলের কলকাতা দল বাঙালি শূন্য! নিলামে কেকেআরের বাজি হতে পারেন বাংলার তিন ক্রিকেটার

শেষ আপডেট: 16 December 2023 20:47

দ্য ওয়াল ব্যুরো: 'করব, লড়ব, জিতব রে...'

বাংলায় এই তিন শব্দ শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শাহরুখ খান, বেগুনি-সোনালি জার্সি, গৌতম গম্ভীর, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিনদের ছবি। অনেক খুঁজলেও একটা বাঙালি মুখ পাওয়া ভার। আইপিএলে বাংলার টিম কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই দলেই বাঙালির দেখা নেই।

আইপিএলের গোড়া থেকেই কেকেআরের দলে বাঙালি প্লেয়ার বা বাংলার মুখ দেখতে পাওয়া যায় না। প্রথম দুই মরশুমে সৌরভ গঙ্গোপাধ্যায়কে অধিনায়ক করে দল সাজিয়েছিল কেকেআর ম্যানেজম্যান্ট। তারপর তাঁকে ছেঁটে ফেলা হয়। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। কেকেআর দলে বাংলার ক্রিকেটার বলতে লক্ষ্মীরতন শুক্লা, অশোক দিন্দা, মনোজ তিওয়ারির নাম মনে আসে। কিন্তু সে কত বছর আগের কথা।

তারপর সময়ের সঙ্গে সঙ্গে কেকআর দলে বাংলার ক্রিকেটারের সংখ্যা কমতে শুরু করে। বিগত দু'তিন বছর তো এই সংখ্যা শূন্যে এসে ঠেকেছে।  সেই নিয়ে বাংলার মানুষের অভিযোগের শেষ নেই। অনেকে তো এই কারণেই কেকেআরকে সাপোর্টও করেন না। সেই দুঃখ কি এবার ঘুচতে চলেছে?

২০২৩ সালের আইপিএলেও কেকেআর দলে দুই বাঙালি ছিলেন। সাকিব আল হাসান ও লিটন দাস। যদিও তাঁরা বাংলাদেশের ক্রিকেটার তবুও 'বাংলা'র যোগ ছিল। এবার নিলামের আগেই এই দুই ক্রিকেটারকে ছেঁটে ফেলেছে কেকেআর ম্যানেজম্যান্ট। বাঙালি শূন্য কেকেআর দলে কি এবার কোনও বাংলার ক্রিকেটারকে দেখা যাবে? আইপিএলের মিনি নিলামের আগে সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে।

১৯ ডিসেম্বর দুবাইতে বসবে আইপিএলের নিলাম। কেকেআর দলের হাতে আছে কোটি টাকার বেশি। এক ঝাঁক তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে কেকেআর। নতুন করে বোলিং বিভাগ সাজাতে চান কেকেআরের নতুন মেন্টর গৌতম গম্ভীর। তিনি দলে নেবেন কোনও বাংলার ক্রিকেটারকে? আলোচনায় আছে তিনজন। শাকির হাবিব গান্ধী, রবি কুমার ও ঋত্বিক চট্টোপাধ্যায়।

শাকির হাবিব গান্ধী: বছর চব্বিশের এই ক্রিকেটারকে বাংলা দলে বিধ্বংসী ব্যাটার হিসেবেই চেনে সকলে। দলের হয়ে উইকেট কিপিংও করেন তিনি। মনে করা হচ্ছে, আসন্ন নিলামে এই তরুণ ক্রিকেটারের জন্য ঝাঁপাতে পারে কেকেআর।

রবি কুমার: এই ক্রিকেটার ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের স্কোয়াডে ছিলেন। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সও করেছিলেন তিনি। রবি কুমার ওই বিশ্বকাপে ছয় ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন। ২০ বছর বয়সি এই পেসার এবছর বাংলার হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটেও খেলছেন। আগামীতে বাংলার হয়ে রঞ্জিতে অভিষেক হওয়ার সম্ভাবনা রয়েছে। গতি এবং ইনসুইং--- দু'টোই ভাল আছে তাঁর বলে।

 ঋত্বিক চট্টোপাধ্যায়: বাকি দুই ক্রিকেটারের তুলনায় ঋত্বিক বয়েসে ও অভিজ্ঞতার দিক দিয়ে অনেকটাই এগিয়ে। ঘরোয়া ক্রিকেটে তাঁর নজরকাড়া পারফরম্যান্সের পরেও আইপিএলে তেমন সুযোগ পাননি তিনি। জাতীয় দলে তো নয়েই। ৩১ বছর বয়সি এই অলরাউন্ডার ক্রিকেটার আইপিএলের ইতিহাসে একবারই পাঞ্জাব দলের স্কোয়াডে ছিলেন। কিন্তু প্রথম একাদশে জায়গা পাননি। এবার দেখার কেকেআর নেয় কিনা ঋত্বিককে।


```