Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আইপিএলের আগে নামিবিয়া দলে ডুপ্লেসি! কেকেআর নয়, খেলতে নামবেন নাইজেরিয়ার বিরুদ্ধে 

নামের গেরোয় ডুপ্লেসি। এক ডুপ্লেসি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলের মঞ্চে রয়েছেন। এই মরশুমেও খেলতে নামবেন।

আইপিএলের আগে নামিবিয়া দলে ডুপ্লেসি! কেকেআর নয়, খেলতে নামবেন নাইজেরিয়ার বিরুদ্ধে 

ফ্যাফ ডুপ্লেসি

শেষ আপডেট: 20 March 2025 15:34

দ্য ওয়াল ব্যুরো: নামের গেরোয় ডুপ্লেসি। এক ডুপ্লেসি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলের মঞ্চে রয়েছেন। এই মরশুমেও খেলতে নামবেন। দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়কও নির্বাচিত হয়েছেন তিনি।

কিন্তু আচমকা খবরের শিরোনামে উঠে এলেন দ্বিতীয় ডুপ্লেসি। তিনি নামিবিয়ার অনূর্ধ্ব-উনিশ ক্রিকেট টিমের খেলোয়াড়। সহ-অধিনায়ক নন, অধিনায়ক। আসন্ন অনূর্ধ্ব-উনিশ বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে নামবেন। সম্প্রতি নামিবিয়া ক্রিকেট টিমের তরফে খেলোয়াড়দের যে তালিকা প্রকাশিত হয়েছে সেখানে রয়েছে ফ্যাফ ডুপ্লেসির নাম।

একদিকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এ বছর আইপিএলে নামবেন। আগের তিন মরশুম তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে ছিলেন। এবার খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। শনিবারই কেকেআরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। অক্ষর প্যাটেল দলকে নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়ক বাছা হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারকে। কিন্তু তার আগে হঠাৎ করে চর্চায় উঠে এলেন নামিবিয়ার ডু’প্লেসি।

দুই ক্রিকেটারের মিল শুধুমাত্র নামে নয়। দুজনেই ডানহাতি ব্যাটসম্যান। নামিবিয়ার সতেরো বছর বয়সি অধিনায়ক অনূর্ধ্ব উনিশের কোয়ালিফায়ারে অংশ নিতে চলেছে। প্রথম ম্যাচ নাইজেরিয়ার বিরুদ্ধে। ২৮ মার্চ। এরপর কেনিয়া, উগান্ডার মতো টিমের বিরুদ্ধে নামবে নামিবিয়া।

নামিবিয়ার তরুণ ডুপ্লেসির ক্রিকেট দুনিয়ায় অভিজ্ঞতা তেমন না থাকলেও দক্ষিণ আফ্রিকার ডুপ্লেসি বহু বছর ধরে আইপিএল খেলছেন। ১৪৫ ম্যাচে তিনি করেছেন সাড়ে চার হাজারের উপর রান। গড় ৩৫-এর উপর। স্ট্রাইক রেট ১৩৬-এর কাছাকাছি। সর্বোচ্চ স্কোর ৯৬।


```