Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউ

UCL 2025: ছাদ বন্ধের টোটকা কাজে এল না, আর্সেনালের কাছে হেরে ইউরোপ থেকে বিদায় রিয়ালের

তবে সেই ভুলের মাশুল গুনতে হয়নি আর্সেনালকে। পাপস্খলন করেন সাকা-ই। ৬৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন।

UCL 2025: ছাদ বন্ধের টোটকা কাজে এল না, আর্সেনালের কাছে হেরে ইউরোপ থেকে বিদায় রিয়ালের

রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল

শেষ আপডেট: 17 April 2025 10:44

দ্য ওয়াল ব্যুরো: সান্তিয়াগো বের্নাবিউয়ের ছাদ সচরাচর বন্ধ হয় না। যদি বন্ধ হয়, তাহলে বুঝে নিতে হবে পরিস্থিতি গুরুগম্ভীর-গুরুতর!

গতকাল রাতে এমনই পরিস্থিতির মুখে দাঁড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। ‘বের্নাবউয়ের নব্বই মিনিট বেশ লম্বা’ প্রবাদকে সত্যি প্রমাণ করার সমস্ত রকম আয়োজনও সেরে ফেলা হয়েছিল। মাঠের ছাদ নামানো হয়েছিল যাতে সমর্থকদের শোরগোল, উল্লাস দ্বিগুণিত হয়, প্রতিপক্ষ শিবির মানসিকভাবে ব্যাকফুটে চলে যায়।

কিন্তু দুর্ভাগ্যের, কোনও টোটকাই কাজে এল না। প্রথম লেগের ছন্দ বজায় রেখে শেষ হাসি হাসলেন মিকেল আর্টেটা, হাসল গানার্স সমর্থকরা। ২০০৯ সালের পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল আর্সেলান। ঘরে-বাইরে মিলিয়ে ৫-১-এর গড় হিসেবে শেষ চারে জায়গা পাকা করল তারা৷ এবার সামনে পিএসজি। দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে ইন্টার মিলান ও বার্সেলোনা।

রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে নামছে মানেই শেষ মুহূর্তের গোলে জয়লাভ, চূড়ান্ত নাটকীয়তা, ঐতিহাসিক কামব্যাক। গতকাল এসবের কিছুই হয়নি৷ ৩-০-তে প্রথম লেগ হারার কারণে চাপ কাটাতে রিয়ালকে ম্যাচের শুরুতেই গোল করতে হত৷ প্রথমার্ধে রেফারির পেনাল্টি ঘোষণায় আশায় বুকও বাঁধতে শুরু করেন মাদ্রিদ সমর্থকরা। কিন্তু ভার (VAR) পাঁচ মিনিট ধরে খুঁটিয়ে দেখার পর রেফারির সিদ্ধান্ত নাকচ করে দেওয়ায় আশাভঙ্গ হয়৷

যদিও তার আগে আর্সেনাল পেনাল্টি লাভ করে। ম্যাচ চিরতরে খতম করার সুযোগ পায়। কিন্তু বুকায়ো সাকা মাদ্রিদ গোলরক্ষক থিবো কুর্তোয়াকে বোকা বানিয়ে ‘প্যানেনকা’ স্টাইল পেনাল্টি মারতে গিয়ে নিজেই ধোঁকা খান। সুযোগ মিস করেন।

তবে সেই ভুলের মাশুল গুনতে হয়নি আর্সেনালকে। পাপস্খলন করেন সাকা-ই। ৬৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন। যদিও দু'মিনিট বাদে সমতা ফেরান ভিনিসিয়াস জুনিয়র৷ ডিফেন্ডার উইলিয়াম সালিবা রক্ষণে ভুল করে বসেন৷ যার ফায়দা নিতে ভুল করেননি ব্রাজিলিয়ান উইংগার।

সেই অবস্থায় লড়াইকে অতিরিক্ত সময়ে টেনে নিয়ে যেতে হলে রিয়ালকে অন্তত তিন গোল করতেই হত। কিন্তু সেই সুযোগ আর আসেনি। উল্টে নব্বই মিনিট পেরিয়ে সংযুক্ত সময়ে (৯৩ মিনিট) গোল করে ম্যাচ এবং টাই—দুটিতেই দলের জয় সুনিশ্চিত করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি৷

এদিন আরেকটি কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান ঘরের মাঠে বায়ার্নকে রুখে দেয়। খেলা শেষ হয় ২-২ স্কোরলাইনে৷ দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে জিতে সেমিতে উঠল ইতালির ক্লাব। এবার সামনে হান্সি ফ্লিকের বার্সেলোনা৷


```