Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

টোকিও প্যারালিম্পিকে ভারতের ১১ নম্বর পদক, হাইজাম্পে রুপো পেলেন প্রবীণ কুমার

দ্য ওয়াল ব্যুরোঃ টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) ভারতের (India) বিজয়রথ গড়গড়িয়ে চলছে। আরও এক পদক এল শুক্রবার সকালে। পুরুষদের হাইজাম্পে রুপো পেলেন প্রবীণ কুমার (Praveen Kumar)। এই নিয়ে টোকিওতে ভারতের প্যারালিম্পিক পদকের সংখ্যা দাঁড়াল

টোকিও প্যারালিম্পিকে ভারতের ১১ নম্বর পদক, হাইজাম্পে রুপো পেলেন প্রবীণ কুমার

শেষ আপডেট: 3 September 2021 03:38

দ্য ওয়াল ব্যুরোঃ টোকিও প্যারালিম্পিকে (Tokyo Paralympics) ভারতের (India) বিজয়রথ গড়গড়িয়ে চলছে। আরও এক পদক এল শুক্রবার সকালে। পুরুষদের হাইজাম্পে রুপো পেলেন প্রবীণ কুমার (Praveen Kumar)। এই নিয়ে টোকিওতে ভারতের প্যারালিম্পিক পদকের সংখ্যা দাঁড়াল ১১। নিউইয়র্ক তছনছ করছে দাপুটে ইদা, একরাতেই মৃত ৪৪ এদিন হাইজাম্পে এশিয়ান রেকর্ড গড়েছেন প্রবীণ কুমার। মাত্র ১৮ বছর বয়সে ২.০৭ মিটার লাফিয়েছেন তিনি। এটাই ছিল তাঁর প্যারালিম্পিকে অভিষেক। আর তাতেই সকলকে চমকে দিয়েছেন প্রবীণ। তাঁর থেকে মাত্র কিছুটা বেশি উঁচুতে লাফিয়ে সোনার মেডেল পেয়েছেন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম এডওয়ার্ড। তিনি লাফিয়েছেন ২.১০ মিটার। এরপর তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ পদক উঠেছে পোল্যান্ডের হাতে। পোল্যান্ডের মাসিয়েজ লেপিয়াতো লাফিয়েছেন ২.০৪ মিটার। রিও গেমসে তিনিই চ্যাম্পিয়ন হয়েছিলেন। চলতি প্যারালিম্পিক ভারতের খেলাধূলার ইতহাসে সেরা হয়ে থেকে যাবে। ইতিমধ্যে এগারোটি পদক এসে ফিয়েছে ভারতের ঝুলিতে। আরও পদকের আশা করছেন ক্রীড়াপ্রেমীরা। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```