Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

অলিম্পিক্স কুস্তিতে ব্রোঞ্জ পেলেন ভারতের আমন, অলআউট আক্রমণে খেলেই বাজিমাত

ভারতের আমন শেরওয়াত বিপক্ষ পুয়ের্তো রিকোর দারিয়ান ডি’ক্রুজকে হারিয়ে দিয়েছেন। জিতে ব্রোঞ্জ পেলেন।

অলিম্পিক্স কুস্তিতে ব্রোঞ্জ পেলেন ভারতের আমন, অলআউট আক্রমণে খেলেই বাজিমাত

আমন শেরওয়াত।

শেষ আপডেট: 10 August 2024 00:07

দ্য ওয়াল ব্যুরো: ভারতের আমন শেরওয়াত বিপক্ষ পুয়ের্তো রিকোর দারিয়ান ডি’ক্রুজকে হারিয়ে দিয়েছেন। জিতে ব্রোঞ্জ পেলেন। তিনি অলআউট খেলে প্রতিপক্ষকে হারিয়ে দিলেন। 

ভিনেশ ফোগত, মীরাবাই চানুর পদক হারানোর পরে ভারতের পক্ষে আশা বাড়িয়েছিলেন কুস্তিগির আমন। তিনি বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন ২০২২ সালের কুস্তির বিশ্বসেরা আলবানিয়ার জেলিমখান আবাকারভকে। দাপটে সেমিতে গেলেন আমন। তিনি ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জিতেছিলেন।

চলতি গেমসে আমন দারুণ ছন্দে ছিলেন। তিনি প্রতি ম্যাচেই বিপক্ষকে কাবু করে দিয়েছেন সহজেই।

কুস্তিতে এই মুহূর্তে ভিনেশ ফোগতের বিষয় নিয়ে এতটাই চর্চা চলছে যে, বাকি অ্যাথলিটদের পারফরম্যান্স নিয়ে তেমন আলোচনা হচ্ছিল না। আমন সেদিক থেকে অনেকটাই এগিয়েছেন।

আমন সেমিতে প্রতিপক্ষ জাপানের রেই হিগুইচির কাছে হেরে যান। জাপানের প্রতিযোগী আবার রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন। এদিন ম্যাচে আমন শুরুতেই ৩-০ লিড নিয়ে নিয়েছিলেন। তিনি এতটাই মুন্সিয়ানা দেখিয়েছেন, বিপক্ষ কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।

আমন এবার যখন ট্রায়ালে নির্বাচিত হন, সেইসময় বজরং পুনিয়ারা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন চালাচ্ছিলেন। বজরংদের সঙ্গে বিক্ষোভে ছিলেন আমনও। তিনি অবশ্য নিজের প্রস্তুতিও ভালরকমভাবে চালিয়ে গিয়েছিলেন।

ভারতের ঘরে এক একটি রুপো ও পাঁচটি ব্রোঞ্জ। আমন জয় পাওয়ায় খুশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তাঁরা শুভেচ্ছা জানিয়েছেন আমনকে। এদিন ম্যাচে আমন জিতেছেন ১৩-৫ পয়েন্টের ব্যবধানে।


```