Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ইতিহাসের পুনরাবৃত্তি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতের

এই জয়ের পর গোটা দেশে আপাতত শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

ইতিহাসের পুনরাবৃত্তি, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় ভারতের

জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস

শেষ আপডেট: 2 February 2025 14:34

দ্য ওয়াল ব্যুরো : সরস্বতী পুজোর দিন সকালেই সুখবর। মহিলাদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করল ভারতীয় ক্রিকেট দল। ফাইনালে তারা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ৯ উইকেটে জয়লাভ করেছে।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৪ সালে ভারতের পুরুষ ক্রিকেট দল (সিনিয়র) টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল। চলতি বছর সেই ইতিহাসেরই কার্যত পুনরাবৃত্তি ঘটল ভারতের অনূর্ধ-১৯ মহিলাদের হাত ধরে। এই জয়ের পর গোটা দেশে আপাতত শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। 

টস জিতে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমেছিল। কিন্তু, শুরু থেকেই তারা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে। মাইক ভ্যান ভার্স্ট  দলের দলে সর্বাধিক ২৩ রান করেন। সবথেকে বড় কথা, প্রোটিয়া ব্রিগেডের ৪ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। অবশেষে মাত্র ৮২ রানে অলআউট হয়ে যায় গোটা দল।

ভারতীয় বোলারদের মধ্যে গঙ্গাদি তৃষা দুর্দান্ত পারফরম্য়ান্স করেন। ৪ ওভারে ১৫ রান দিয়ে তিনি তিনটে উইকেট শিকার করেন। এছাড়া দুটো করে উইকেট তুলে নেন পারুনিকা শিশোদিয়া, আয়ুশী শুক্লা এবং বৈষ্ণবী শর্মা। একটি উইকেট পেয়েছেন শবনম সাকিল।

ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার শুরুটাও অবশ্য খুব একটা ভাল হয়নি। মাত্র ৮ রানে প্যাভিলিয়নে ফিরে যান জি কমলিনী। এরপর দলের হাল ধরেন গঙ্গাদি তৃষা এবং সানিকা চলকে। বলের পর ব্যাট হাতেও জ্বলে উঠলেন তৃষা। শেষপর্যন্ত তিনি ৩৩ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। আটটি ঝকঝকে বাউন্ডারি তাঁর ব্যাট থেকে দেখতে পাওয়া গিয়েছে। অন্যদিকে, তাঁকে যোগ্য সঙ্গত দেন সানিকা। তিনিও ২২ বলে ২৬ রান করেন।


```