দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিকের প্রথম দিনেই নামছেন ভারতীয় তিরন্দাজরা। সেই দলে রয়েছেন বাংলার অতনু দাস থেকে শুরু করে তাঁর স্ত্রী দীপিকা কুমারি। বাকি তিরন্দাজরাও পদকের লক্ষ্যে নামছেন।
যাঁদের দিকে তাকিয়ে রয়েছেন দেশবাসীরা, তাঁরা কে কবে নামবেন, সেই হদিশ দিল দ্য ওয়াল। সেই তালিকায় যেমন রয়েছেন মেরি কম, পিভি সিন্ধুরা, তেমনি পদকের আশায় রয়েছেন নীরজ চোপড়া, বজরং পুনিয়ারাও।
সেরা তারকাদের সূচি
মেরি কম (বক্সিং): মহিলাদের ফ্লাইওয়েট রাউন্ড ম্যাচ (২৫ জুলাই, সকাল ৭.৩০)
সানিয়া মির্জা (টেনিস): ২৪ জুলাই থেকে ১ আগস্ট (অঙ্কিতা রায়নার সঙ্গে মহিলাদের ডাবলসে)
অমিত পাঙ্গাল (বক্সিং): পুরুষদের ফ্লাইওয়েট রাউন্ড ম্যাচ (২৬ জুলাই, সকাল ৭.৩০)
পিভি সিন্ধু (ব্যাডমিন্টন): মহিলাদের সিঙ্গলস গ্রুপ স্টেজ (২৫ জুলাই, সকাল ৭:১০)
মহিলাদের সিঙ্গলস কোয়ার্টার ফাইনাল (৩০ জুলাই, ভোর সাড়ে পাঁচটা)
মহিলাদের সিঙ্গলস সেমিফাইনাল (৩১ জুলাই, দুপুর আড়াইটে)
মহিলাদের সিঙ্গলস ফাইনাল (১ আগস্ট, বিকেল ৫টা)
নীরজ চোপড়া, শিবপাল সিং (জ্যাভলিন থ্রো): প্রাথমিক রাউন্ড (৪ আগস্ট, ভোর ৫:৩৫)
ফাইনাল (৭ আগস্ট বিকেল ৪:৩০)
বজরং পুনিয়া (কুস্তি): পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল রাউন্ড অব ১৬ এবং কোয়ার্টার ফাইনাল (৬ আগস্ট সকাল ৮টা)
সেমিফাইনাল (দুপুর ২:৪৫)
পুরুষদের ৬৫ কেজি ফ্রি-স্টাইল মেডেল ম্যাচ (৭ আগস্ট বিকেল ৪টে)
প্রণতি নায়েক (জিমনাস্ট): আর্টিস্টিক জিমন্যাস্টিক- মহিলাদের যোগ্যতা অর্জন রাউন্ড (২৫ জুলাই, সকাল ৬.৩০ থেকে)
এরপর ২৯ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিকের অল-রাউন্ড এবং ইভেন্টগুলির ফাইনাল খেলা হবে।
দ্যুতি চাঁদ (অ্যাথলেটিক্স): মহিলাদের ১০০ মিটার রাউন্ড ১ (৩০ জুলাই, সকাল ৮:১০)
মহিলাদের ১০০ মিটার সেমিফাইনাল (৩১ জুলাই, দুপুর ৩:৪৫) মহিলাদের ২০০ মিটার রাউন্ড ১ (২ আগস্ট, সকাল ৭:০০)
মহিলাদের ২০০ মিটার সেমিফাইনাল (২ আগস্ট, বিকেল ৩:৫৫) মহিলাদের ২০০ মিটার ফাইনাল (৩ আগস্ট, সন্ধ্যে ৬:২০)
ভবানী দেবী (ফেন্সিং): মহিলাদের ব্যক্তিগত বিভাগ (২৬ জুলাই, ভোর ৫.৩০)
মহিলাদের ব্যক্তিগত বিভাগের পরবর্তী রাউন্ড এবং পদকের ম্যাচ (২৬ জুলাই, বিকেল ৪:২০)
মীরাবাই চানু (ভারত্তোলক): মহিলাদের ৪৯ কেজি গ্রুপ বি (২৪ জুলাই, সকাল ৬.২০)
মহিলাদের ৪৯ কেজি পদক রাউন্ড (২৪ জুলাই, সকাল ১০.২০)