Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বিরাট স্বপ্নভঙ্গ! হকিতে সোনা সেই অধরা ভারতের, এবার ব্রোঞ্জের জন্য লড়বেন শ্রীজেশরা 

৪৪ বছর পরে অলিম্পিক্স হকিতে সোনার স্বপ্ন দেখছিল ভারতীয় হকি দল। কিন্তু হল না, সোমবার জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারত হার মানল ২-৩ গোলে।

বিরাট স্বপ্নভঙ্গ! হকিতে সোনা সেই অধরা ভারতের, এবার ব্রোঞ্জের জন্য লড়বেন শ্রীজেশরা 

জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারত হার মানল ২-৩ গোলে।

শেষ আপডেট: 7 August 2024 00:29

দা ওয়াল ব্যুরো: ৪৪ বছর পরে অলিম্পিক্স হকিতে সোনার স্বপ্ন দেখছিল ভারতীয় হকি দল। কিন্তু হল না, সোমবার জার্মানির বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে ভারত হার মানল ২-৩ গোলে। সোনা হাতছাড়া হওয়ায় এবার ব্রোঞ্জ পদকের জন্য লড়বেন শ্রীজেশরা। 

ভারতীয় দলের হয়ে হরমনপ্রীত সিং প্রথম গোল করেছেন। খেলার প্রথমার্ধে ভারত বারবার আক্রমণে গিয়েছে। জার্মানি সেইসময় ডিফেন্সিভ খেলছিল। ভারত ম্যাচে এত পেনাল্টি কর্নার মিস করেছে যে সেগুলি কাজে লাগাতে পারলে ভারত অনেক এগিয়ে থাকত।

বিরতিতে ভারত ১-২ গোলে পিছিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের দশ মিনিটের মাথায় ভারতের হয়ে সমতা ফেরান সুখজিৎ সিং। গেমসে এটা তাঁর প্রথম গোল। কিন্তু খেলা শেষের ছয় মিনিট আগে জার্মানি গোল দিয়ে ম্যাচ জিতে গিয়েছে।

প্যারিস অলিম্পিক্সে শুরুতে ছন্দে ছিল না ভারতীয় দল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতলেও সেরকম ভাল খেলতে পারেনি দল। আর্জেন্টিনার বিপক্ষে ড্র করেছিল তারা। বেলজিয়ামের বিরুদ্ধে ভারতীয় দল এগিয়ে গিয়েও হেরেছিল দল। তবে অস্ট্রেলিয়াকে ৭২ বছর পরে হারানো ভারতীয় হকির পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ম্যাচে কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিতে ওঠাও ভারতীয় দলের পক্ষে ইতিবাচক বিষয়।

জার্মানির বিপক্ষে ভারতীয় হকি দলের অতীতের রেকর্ড ভাল ছিল। ১৮টি ম্যাচের মধ্যে ৮টি ম্যাচে জয় পেয়েছিল ভারত, চারটি ম্যাচ ড্র হয়। জার্মানি ছ’টি ম্যাচে জিতেছে। 

ভারতীয় হকি দল এবার যা ফর্মে বিরাজ করছে, তাতে করে সোনা তারা পেতেই পারত। শুরুতে গুটিয়ে থাকলেও টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই সেরা মেজাজে দেখা গিয়েছে তারকাদের। যদিও সোনা মিস হয়ে গেল এবারও।


```