Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

কাতারে সুনীলদের অনুশীলনে ‘মিউজিক থেরাপি’! সেটপিসে বেশি নজর কোচ ইগরের

টুর্নামেন্ট শুরু ১২ জানুয়ারি। ফাইনাল ১০ ফেব্রুয়ারিতে। এবারের আয়োজক দেশ গতবারের জয়ী দল কাতার। ৯টি স্টেডিয়াম বাছা হয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলির জন্য। মোট অংশগ্রহণকারী ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে।

কাতারে সুনীলদের অনুশীলনে ‘মিউজিক থেরাপি’! সেটপিসে বেশি নজর কোচ ইগরের

শেষ আপডেট: 7 January 2024 22:43

দ্য ওয়াল ব্যুরো: একসপ্তাহ বাদেই এএফসি এশিয়ান কাপের টুর্নামেন্ট শুরু হবে কাতারে। যে শহরে ২০২২ সালের শেষ একমাস বিশ্বকাপ ফুটবল হয়েছিল। সেই শহরেই সুনীল ছেত্রীর ভারত নামবে কঠিন পরীক্ষায়।

দোহার মাঠে ভারতীয় দল নিবিড় অনুশীলন করছে। কখনও দেখা যাচ্ছে দিনের আলো, কিংবা কোনওসময় রাতেও গা ঘামাচ্ছেন দেশের ফুটবলাররা। কোচ ইগর সবদিক থেকে দলকে তৈরি রাখছেন। সকালে জিমন্যাসিয়াম থেকে শুরু, তারপর দুপুরে মিউজিক থেরাপি চলছে। ফুটবলারদের মানসিকভাবে ফুরফুরে করতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। বিকেলে মাঠে গিয়ে সেটপিস প্রস্তুতিতে বেশি নজর দেওয়া হচ্ছে। আবার কযনও দেখা যাচ্ছে দলের ফুটবলারের ভাগ করে প্র্যাকটিস ম্যাচ খেলানো হচ্ছে।  

টুর্নামেন্ট শুরু ১২ জানুয়ারি। ফাইনাল ১০ ফেব্রুয়ারিতে। এবারের আয়োজক দেশ গতবারের জয়ী দল কাতার। ৯টি স্টেডিয়াম বাছা হয়েছে টুর্নামেন্টের ম্যাচগুলির জন্য। মোট অংশগ্রহণকারী ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রথমদিন কাতার মুখোমুখি হবে লেবাননের। কাতারের লুসেইল স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচটি। ভারতীয় দল প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, তারপর উজবেকিস্তান, শেষ গ্রুপ ম্যাচ খেলবে সিরিয়ার বিরুদ্ধে।

দলের কোচ ইগর বলেছেন, ছেলেরা প্রমাণ করতে তৈরি। আমাদের প্রস্তুতি ভালই হয়েছে। ছেলেদের চাঙ্গা রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। সাহায্য নেওয়া হচ্ছে যোগা ও মেডিটেশনেরও।


```