
শুভাশিস বোস
শেষ আপডেট: 8 June 2024 19:06
দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ভারতীয় দলে ১১ জনের মধ্যে আটজন থাকতেন বাংলার ফুটবলার। বাকিটা টিমটিম করে জ্বলতেন ভিন রাজ্যের ফুটবলার। কিন্তু সময়ের কালে ভারতীয় দলে বাংলার প্রতিনিধি দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে।
আগামী ১১ জুন দোহার মাঠে কাতারের বিরুদ্ধে ভারত বিশ্বকাপের প্রাক পর্বের ম্যাচ খেলতে নামবে। সেই দলের মধ্যে বাংলার একমাত্র স্ট্রাইকার রহিম আলি সুযোগ পেয়েছেন। দলের সিনিয়র ডিফেন্ডার শুভাশিস বোস বাদ পড়লেন বহুদিন বাদে।
যুবভারতীতে সুনীল ছেত্রীর শেষ ম্যাচেও দলে ছিলেন শুভাশিস। কিন্তু কাতারের বিরুদ্ধে গুরুত্বপুর্ন ম্যাচে বাংলার নামী তারকা বাদ পড়লেন। কাতারের বিরুদ্ধে ভারতকে জিততেই হবে। গত ম্যাচে কুয়েতের বিপক্ষে খেলা ড্র হয়েছে। কাতার ম্যাচে ড্র করলে বাকি অন্য ম্যাচের ফল দেখা হবে।
কাতার ম্যাচের জন্য ভারতীয় দল
গোলকিপার: গুরপ্রিত, অমরিন্দার, বিশাল
ডিফেন্স: আনোয়ার, জয় গুপ্ত, মেহতাব, নিখিল ও রাহুল ভেকে
মিডফিল্ডার: অনিরুদ্ধ, ব্র্যান্ডন, লালরিনডিকা, জিকসন, ছাঙতে, লিস্টন, নাওরেম, নন্দকুমার, সামাদ, সুরেশ।
আক্রমণভাগ: মনবীর, রহিম আলি, বিক্রম, ডেভিড।