Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

তিরন্দাজিতে ফের সোনা, মেয়েদের পর ভারতীয় ছেলেদের লক্ষ্যভেদ!

তিরন্দাজিতে ফের সোনা, মেয়েদের পর ভারতীয় ছেলেদের লক্ষ্যভেদ!

শেষ আপডেট: 5 October 2023 15:05

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের পর ভারতীয় ছেলেরাও তিরন্দাজিতে বাজিমাত করলেন। আর্চারির কম্পাউন্ড ইভেন্টে পুরুষ বিভাগে সোনা পেল ভারত। ওজাস দেওতালে, অভিষেক ভার্মা ও প্রথমেশ জাকারের অব্যর্থ নিশানা ভারতকে ২১ নম্বর সোনা এনে দিল।

বৃহস্পতিবার দিনের শুরুতে আর্চারির কম্পাউন্ড ইভেন্টে মহিলা বিভাগে সোনা জিতেছিলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ ও পরনীত কৌররা। পিছিয়ে থেকেও চাইনিজ তাইপের প্রতিযোগীদের হারান তাঁরা। তারপর স্কোয়াশে মিক্সড ডাবলস ইভেন্টে সোনা পান দীপিকা পল্লিকেল ও হরিন্দর সিং সান্ধু। সেই ধারা বজায় রাখল ছেলেদের দলও। হাড্ডাহাড্ডি লড়াইয়ে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন অভিষেকরা। এই নিয়ে বৃহস্পতিবার সোনা জেতার হ্যাটট্রিক করল ভারত।

প্রথম সেট জেতে ভারত। ৫৮-৫৫ পয়েন্টে দক্ষিণ কোরিয়াকে পিছনে ফেলে দেন অভিষেকরা। যদিও দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া। তবে তৃতীয় সেটে পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকে ভারত। ওই সেটে দক্ষিণ কোরিয়াকে ৫৯-৫৭ পয়েন্টে।

চতুর্থ সেট লিড নিয়ে শুরু করেন ওজাস-অভিষেক-প্রথমেশরা। ওই সেটে টানটান লড়াই চলে। দক্ষিণ কোরিয়ার প্রতিযোগীরা, একটা বাদে সব তিরই বুলস আই হিট করে। তবে ওজাসদের সবক'টা তির হিট করে ১০ পয়েন্টে। ফলে ১ পয়েন্টে সেই সেটও জিতে নেন ভারতীয় ক্রীড়াবিদরা। শেষ পর্যন্ত ম্যাচ ২৩৫-২৩০ ব্যবধানে জেতেন তাঁরা।


```