Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শ্বশুরবাড়িতে পণের দাবিতে 'অত্যাচার', সটান থানায় হাজির সোনাজয়ী বক্সার

হিসার মহিলা থানার SHO আরও জানিয়েছেন যে সোয়াতি অভিযোগ, আরও বেশি পণের দাবিতে তাঁর উপর শারীরিক অত্যাচার এবং মানসিক নির্যাতন করা হত।

শ্বশুরবাড়িতে পণের দাবিতে 'অত্যাচার', সটান থানায় হাজির সোনাজয়ী বক্সার

পণের দাবিতে বধু নির্যাতনের অভিযোগ তুললেন সোয়াতি বোরা

শেষ আপডেট: 27 February 2025 16:36

দ্য ওয়াল ব্যুরো: অর্জুন পুরস্কারপ্রাপ্ত তথা প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন মহিলা বক্সার সোয়াতি বোরা তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সোয়াতি জানিয়েছেন, পণের দাবিতে তাঁকে নাকি প্রতিদিন অত্যাচারিত হতে হয়। প্রসঙ্গত, সোয়াতির স্বামী দীপক হুডাও একজন অ্যাথেলিট। এশিয়ান গেমসের কাবাডিতে তিনি ব্রোঞ্জ পদক জয় করেছেন।  

জানা গিয়েছে, ২০২২ সালে দীপক এবং সোয়াতির বিয়ে হয়েছিল। হরিয়ানার হিসারে তাঁরা বসবাস করেন। প্রসঙ্গত, সোয়াতির পাশাপাশি দীপককেও অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) হিসার মহিলা থানার SHO সীমা জানিয়েছেন, 'গত ২৫ ফেব্রুয়ারি সোয়াতি বোরা তাঁর স্বামী দীপক হুডার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন।' 

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমরা ইতিমধ্যে দীপক হুডাকে এই মর্মে ২-৩ বার নোটিশ পাঠিয়েছি। কিন্তু, তিনি কোনও জবাব দেননি।' এদিকে সংবাদসংস্থা পিটিআই-এর পক্ষ থেকে এই কাবাডি খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সেইসময় দীপক জানিয়েছিলেন যে শারীরিক অসুস্থতার কারণে থানায় যেতে পারেননি। তিনি বলেন, 'আমি ইতিমধ্যে মেডিক্যাল সার্টিফিকেট জমা করেছি। পরবর্তী একটি তারিখের জন্য আবেদনও করেছি। আমি অবশ্যই থানায় যাব। কিন্তু, স্ত্রীর বিরুদ্ধে আমি কোনও নেতিবাচক মন্তব্য করতে চাই না। ওঁর সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না।'

এরপর সোয়াতির সঙ্গেও ওই সংবাদ সংস্থা যোগাযোগ করেছিল। কিন্তু, এই ব্যাপারে তিনি কোনও মন্তব্য করতে চাননি।

হিসার মহিলা থানার SHO আরও জানিয়েছেন যে সোয়াতি অভিযোগ, আরও বেশি পণের দাবিতে তাঁর উপর শারীরিক অত্যাচার এবং মানসিক নির্যাতন করা হত। এমনকী, একটি বিলাসবহুল গাড়ির দাবি করা হয়েছিল। সেটা দেওয়ার পরও অত্যাচার কমেনি। দীপক নাকি তাঁকে মারধর করতেন। পাশাপাশি আরও টাকার দাবি করতেন।

ইতিমধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ৮৫ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। এই ধারা অনুসারে কোনও মহিলার উপর তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির অত্যাচারের অভিযোগ করা হয়।

প্রসঙ্গত, দীপক হুডা ২০২৪ হরিয়ানা বিধানসভা নির্বাচনে লড়াই করলেও, জিততে পারেননি। ২০১৬ সালে সাউথ এশিয়ান গেমসে ভারতের সোনাজয়ী কাবাডি দলের সদস্য ছিলেন তিনি। এর পাশাপাশি প্রো কাবাডি লিগেও তিনি অংশগ্রহণ করেছেন।


```