Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

Ind Women A Vs Ban Women A: আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

আজ ফাইনালের মহারণ! রাইজিং স্টার এশিয়া কাপে মুখোমুখি ভারত ও বাংলাদেশ।

Ind Women A Vs Ban Women A: আজ এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ, কখন-কোথায় দেখবেন ম্যাচ?

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 February 2026 10:15

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের মহিলা রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও বাংলাদেশ (India Women A vs Bangladesh Women A)। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তরুণ দল। অন্যদিকে শ্রীলঙ্কাকে পরাজিত করে ফাইনালে উঠেছে ভারতীয়রাও। ভারতীয় সময় অনুযায়ী আজ দুপুর সাড়ে ১২টায় শুরু হবে এই শিরোপা নির্ধারণী ম্যাচ। থাইল্যান্ডের ব্যাংককের টার্ডথাই ক্রিকেট গ্রাউন্ডেই বসছে এই মহারণ (IND vs BAN Final)।

ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে, আর মোবাইল ফোনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে সোনি লিভ অ্যাপে।

এর আগে ২০২৪ সালে হংকংয়ের মং ককে একই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে বাংলাদেশকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তবে এবারের টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্স অত্যন্ত ধারাবাহিক। এখনও পর্যন্ত তারা অপরাজিত রয়েছে। গ্রুপ পর্বে শ্রীলঙ্কাকে ৪ রানে, থাইল্যান্ডকে ৩ উইকেটে এবং মালয়েশিয়াকে ৯০ রানে হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশের তরুণীরা।

অন্যদিকে ভারতের শুরুটা ছিল হতাশাজনক। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সংযুক্ত আরব আমিরাতের মহিলা দলের কাছে ৭ উইকেটে হেরে যায় ভারত। সেই ম্যাচে ভারত ১৩০ রান তুললেও জবাবে ৪ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইউএই। তবে এরপর ঘুরে দাঁড়ায় ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে মাত্র ৯৩ রানে অলআউট করে দেয় ভারতীয়রা এবং মাত্র ১০.১ ওভারে সেই রান তাড়া করে জয় তুলে নেয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৭৮ রানে গুটিয়ে দিয়ে ৭.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত।

সেমিফাইনালেও একই দাপট বজায় রাখে ভারত। শ্রীলঙ্কাকে ১১৮ রানে অলআউট করার পর ১৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে তারা।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের দলটি যথেষ্ট শক্তিশালী বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে এই দল তৈরি করেছে। অন্যদিকে ভারতের অধিনায়ক রাধা যাদব আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞ হলেও দলের বাকি সদস্যরা মূলত উঠতি প্রতিভা।
 


```