Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

অস্তমিত ব্রিটিশ সূর্য, সিরিজ জিতে 'তিন গুণা লগান' উসুল ভারতের

চতুর্থ টি-২০ ম্য়াচে ভারতীয় ক্রিকেট দল ১৫ রানে জয়লাভ করেছে।

অস্তমিত ব্রিটিশ সূর্য, সিরিজ জিতে 'তিন গুণা লগান' উসুল ভারতের

উইকেট শিকারের পর হর্ষিত রানা এবং রবি বিষ্ণোইয়ের উল্লাস

শেষ আপডেট: 31 January 2025 22:41

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ইতিমধ্যে নিজেদের পকেটে পুরে ফেলল ভারতীয় ক্রিকেট দল। সিরিজের চতুর্থ ম্যাচটা পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ১৫ রানে জয় হাসিল করে। সঙ্গে এই সিরিজেও সূর্যকুমার যাদবের দল ৩-১ ব্যবধানে অপ্রতিরোধ্য লিড ছিনিয়ে এনেছে।

এই ম্যাচে ইংল্যান্ড টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। দলের টপ অর্ডার কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে। একটা সময় তো মাত্র ১২ রানে তিন উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল টিম ইন্ডিয়া। সেখান থেকে দুটো পার্টনারশিপ দলকে টেনে তোলে। আর এই জোড়া হাফসেঞ্চুরির দৌলতেই টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মোট ১৮১ রান করেন।

প্রথমে চতুর্থ উইকেটে ৩২ বলে ৪৫ রানের পার্টনারশিপ উপহার দেন অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং। এরপর ষষ্ঠ উইকেটে হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবের মধ্যে ম্যাচজয়ী পার্টনারশিপ গড়ে ওঠে। দুজনেই ৫৩ রান করেছেন। হার্দিক করেন ৩০ বলে এবং শিবম ৩৪ বলে। তার থেকেও বড় কথা তাঁদের দুজনের মধ্যে মাত্র ৪৫ বলে ৯৭ রানের একটি জ্বালাময়ী যুগলবন্দী উপভোগ করে টিম ইন্ডিয়া।

এরপর আসে টিম ইন্ডিয়ার বল করার পালা। আরও একবার ভারতীয় স্পিনারদের জয়জয়কার দেখতে পাওয়া গেল। শুরুটা অবশ্য ইংল্যান্ড বেশ ভালোই করেছিল। প্রথম উইকেটে ফিল সল্ট (২১ বলে ২৩ রান) এবং বেন ডাকেটের (১৯ বলে ৩৯ রান) মধ্যে ৬২ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই ম্যাচে জস বাটলার (২) অবশ্য জ্বলে উঠতে পারেননি। তবে বাটলারের অভাব কিছুটা হলেও পূরণ করেন হ্যারি ব্রুক। হ্যারি ২৬ বলে ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর চওড়া ব্যাট থেকে ৫ চার এবং জোড়া ছক্কা বেরিয়ে আসে। 

ব্রুক আউট হতে না হতেই ভারতীয় স্পিনারদের ভেলকি শুরু হয়ে যায়। এই ম্যাচে তিনটে করে উইকেট শিকার করলেন হর্ষিত রানা এবং রবি বিষ্ণোই। জোড়া উইকেট নেন বরুণ চক্রবর্তী। একটি করে উইকেট শিকার করেছেন অক্ষর প্যাটেল এবং আর্শদীপ সিং। আগামী ২ ফেব্রুয়ারি সিরিজের অন্তিম ম্যাচ আয়োজন করা হবে। এই ম্যাচটা যে নেহাতই নিয়মরক্ষার, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না।


```