Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল ছেত্রীর, প্রীতি ম্যাচে মালদ্বীপকে হারিয়ে খরা কাটাল ভারত

২৫ মার্চ শিলংয়েই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগে আজকের এই ম্যাচের দিকে নজর ছিল সকলের।

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে গোল ছেত্রীর, প্রীতি ম্যাচে মালদ্বীপকে হারিয়ে খরা কাটাল ভারত

শেষ আপডেট: 19 March 2025 23:46

দ্য ওয়াল ব্যুরো: অবসর ভেঙে মাঠে ফিরেই চেনা ফর্মে ছেত্রী (Sunil Chhetri)। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারাল ভারত। দীর্ঘ এক বছর পর এমন কোনও ম্যাচে মিলল দুর্দান্ত জয়।

২৫ মার্চ শিলংয়েই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগে আজকের এই ম্যাচের দিকে নজর ছিল সকলের। প্রস্তুতি ম্যাচ হিসেবে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণও ছিল। 

তবে ম্যাচজুড়ে সকলের চোখ ছিল সুনীল ছেত্রীর পারফরম্যান্সের ওপর। অবসর ভেঙে বুধবার মাঠে ফেরেন বছর ৪০-এর এই অভিজ্ঞ স্ট্রাইকার। একটি গোলও করেন তিনি।

ভারতের প্রথম গোল আসে রাহুল ভেকের হেডে, কর্নার থেকে উড়ে আসা বলে দারুণ দক্ষতায় গোল করেন তিনি। প্রথমার্ধে এই এক গোলেই এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

৬৬ মিনিটে দ্বিতীয় গোল করেন লিস্টন কোলাসো। সেটপিস থেকেই আসে এই গোলটিও। এরপর ৭৬ মিনিটে ভারতের সমর্থকদের জন্য সেই মুহূর্ত। লিস্টনের দুর্দান্ত ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে দেন সুনীল ছেত্রী।

এই গোলের মাধ্যমে ছেত্রীর আন্তর্জাতিক গোল সংখ্যা দাঁড়াল ৯৫। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় নিজের নাম বহাল রাখলেন তিনি। তালিকায় তাঁর উপরে রয়েছেন শুধু ক্রিস্টিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি ও আলী দাইয়ি।

প্রসঙ্গত, ভারতীয় দল শেষবার জয় পেয়েছিল ২০২৩ সালের নভেম্বরে। বিশ্বকাপ বাছাইপর্বে কুয়েতকে হারিয়েছিল। এরপর দীর্ঘদিন কোনও ম্যাচ না জেতা দলটি মালদ্বীপের বিপক্ষে বড় জয়ে আত্মবিশ্বাস ফিরে পেল বলাই বাহুল্য।


```