Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ভারতের হয়ে রাজকোটে অভিষেক হতে চলেছে দু’জনের, পিচ নিয়ে ধোঁয়াশাই থাকছে

এর আগের টেস্টে রজত পাতিদার খেলেছিলেন। তাঁকে এবার দলে নেওয়া হয়নি। তিনি দুটি টেস্টেই ব্যর্থ হয়েছিলেন।

ভারতের হয়ে রাজকোটে অভিষেক হতে চলেছে দু’জনের, পিচ নিয়ে ধোঁয়াশাই থাকছে

শেষ আপডেট: 14 February 2024 20:42

দ্য ওয়াল ব্যুরো: ভারতের হয়ে দুই ক্রিকেটারের অভিষেক হতে চলেছে রাজকোট টেস্ট ম্যাচে। শেষ ম্যাচে ভারতীয় দল জিতেছে। সিরিজের ফল আপাতত ১-১।

শেষ টেস্টে দারুণভাবে প্রত্যাবর্তন হয়েছে ভারতীয় দলের। এই ম্যাচে অভিষেক হতে চলেছে সরফরাজ খান ও ধ্রুব জুরেল। এই টেস্টে খেলতে পারবেন না কেএল রাহুল। বিরাট কোহলি আগেই নেই। তাঁর বিষয়ে বোর্ড পরিষ্কার করে কিছু জানায়নি। রাজকোটে নিজের চেনা পরিবেশে রবীন্দ্র জাদেজার ফেরা নিয়েও সংশয় রয়েছে।

ভারতীয় দলে বহুদিন ধরেই ফেরা নিয়ে জল্পনা ছিল। অবশেষে সরফরাজ খানের অভিষেক হতে চলেছে। তিনি বিদ্রোহী ক্রিকেটার হিসেবে সকলের কাছে পরিচিত। নির্বাচকরা কেন তাঁর কথা ভাবছেন না, সেই নিয়ে এর আগে বিস্ফোরক ছিলেন মুম্বইয়ের এই ব্যাটার। সরফরাজ দলে আসবেন রাহুলের বদলে।

এর আগের টেস্টে রজত পাতিদার খেলেছিলেন। তাঁকে এবার দলে নেওয়া হয়নি। তিনি দুটি টেস্টেই ব্যর্থ হয়েছিলেন। দলের উইকেটরক্ষক ব্যাটার হিসেবে গত দুটি টেস্টে খেলেন শ্রীকর ভরত। তিনি এবার নেই, তাঁর বদলে দলে আসছেন ধ্রুব জুরেল। তিনি ভাল খেলতে পারলে দলে পাকা হয়ে যাবেন।

রাজকোটের পিচ কেমন হবে, সেই নিয়েও কৌতূহল রয়েছে। এর আগে এই পিচের চরিত্র ছিল ব্যাটিং সহায়ক পাটা উইকেট। এবারও কি তাই থাকবে? দলের স্পিনার কুলদীপ যাদব জানান, আমাকে যে উইকেটই দেওয়া হোক না কেন, ভাল বোলিং করার চেষ্টা করব। তবে এই পিচ একেবারে স্পিন সহায়ক হবে না।     


```