Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

বৃষ্টিই ভেস্তে দেবে দ্বিতীয় টি-২০? জানুন কেমন থাকবে চেন্নাইয়ের ওয়েদার

এই সিরিজের প্রথম ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ হয়নি মহম্মদ সামির।

বৃষ্টিই ভেস্তে দেবে দ্বিতীয় টি-২০? জানুন কেমন থাকবে চেন্নাইয়ের ওয়েদার

দ্বিতীয় টি-২০ ম্যাচে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

শেষ আপডেট: 25 January 2025 08:03

দ্য ওয়াল ব্যুরো : ভারত এবং ইংল্য়ান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হয়ে গিয়েছে। সিরিজের প্রথম ম্যাচটা কলকাতায় আয়োজন করা হয়েছিল। এই ম্যাচটা জিতে টিম ইন্ডিয়া আপাতত ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার দ্বিতীয় ম্যাচটা চেন্নাইয়ে আয়োজন করা হচ্ছে। শনিবার অর্থাৎ ২৫ জানুয়ারি কেমন থাকবে চেন্নাইয়ের ওয়েদার, দ্বিতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে জেনে নেওয়া যাক।

কেমন থাকবে চেন্নাইয়ের ওয়েদার?

অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, ২৫ জানুয়ারি আয়োজিত দ্বিতীয় ম্যাচে আকাশ একেবারে পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। শনিবার চেন্নাইয়ের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। এই পরিস্থিতিতে দুই দলের দর্শকেরাই ৪০ ওভারের ম্যাচ উপভোগ করতে পারবেন।

এক নজরে চিপকে ভারতের রেকর্ড

চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এখনও পর্যন্ত ২ আন্তর্জাতিক টি-২০ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে টিম ইন্ডিয়া একটি ম্যাচে জিতলেও, অপরটি হেরে গিয়েছে। ২০১২ সালে এই মাঠেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১ রানে হেরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। যদিও শেষ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছিল ভারত। এই ম্যাচে জয়লাভ করে মেন ইন ব্লু।

প্রত্যাবর্তনের সুযোগ পাবেন সামি?

এই সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের প্রথম একাদশে সুযোগ হয়নি মহম্মদ সামির। এটা দেখার পর ভারতীয় ক্রিকেট সমর্থকরা কিছুটা হলেও হতাশ হয়ে পড়েছিলেন। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়ার জার্সিতে শেষবার সামিকে দেখতে পাওয়া গিয়েছিল। এরপর চোটের কারণে তাঁকে দীর্ঘ সময় ২২ গজের বাইরে থাকতে হয়। তবে আরও একবার ভারতীয় ক্রিকেট দলে প্রত্যাবর্তন করেছেন সামি। কিন্তু, দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম একাদশে তাঁর সুযোগ হয় কি না, সেটাই আপাতত দেখার।


```