Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে 'বাদ' এই তারকা? কেমন হবে ভারতের প্রথম একাদশ?

India vs Bangladesh Playing XI Squad: অনেকেই হয়ত প্রশ্ন তুলতে পারেন, মহম্মদ সামিকে বাদ দিয়ে কেন হর্ষিত রানাকে সম্ভাব্য একাদশে রাখা হচ্ছে?

India vs Bangladesh: বাংলাদেশের বিরুদ্ধে 'বাদ'  এই তারকা? কেমন হবে ভারতের প্রথম একাদশ?

ভারতীয় ক্রিকেট দল

শেষ আপডেট: 19 February 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: বর্তমানে সাদা বলে ভারতীয় ক্রিকেট দলের সময়টা ভাল যাচ্ছে। সম্প্রতি ইংল্যান্ডকে তারা ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে। এই জয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। টাইগারবাহিনীকে হারিয়ে টিম ইন্ডিয়া এই টুর্নামেন্টে অভিযান শুরু করতে চাইবে। 

তবে এই টুর্নামেন্টে জসপ্রীত বুমরাহকে টিম ইন্ডিয়া পাবে না। পিঠে চোটের কারণে এই সিরিজে তিনি খেলার সুযোগ পাননি। এই পরিস্থিতিতে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেন খুব ভেবেচিন্তে নির্বাচন করতে হবে। আসুন তাহলে জেনে নেওয়া যাক, কোন ১১ ক্রিকেটার বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবেন।

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাাচের জন্য টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং এবং হর্ষিত রানা।

অনেকেই হয়ত প্রশ্ন তুলতে পারেন, মহম্মদ সামিকে বাদ দিয়ে কেন হর্ষিত রানাকে সম্ভাব্য একাদশে রাখা হচ্ছে? এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, জসপ্রীত বুমরাহ চোটের কারণে ছিটকে যাওয়ার পর হর্ষিতকে স্কোয়াডে আনা হয়েছে। মহম্মদ সিরাজের আগেও যেখানে হর্ষিতকে নির্বাচকরা প্রাধান্য দিচ্ছেন, তখন অবশ্যই প্রথম একাদশে খেলানোর চিন্তাভাবনাই করবেন। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ সামি বল হাতে এমন কিছু নজর কাড়তে পারেননি। তিন ম্যাচে তিনি মাত্র দুটোই উইকেট শিকার করেছেন। অন্যদিকে, তাঁর বোলিংয়ে সেই আগুন গতি ছিল না, যেটা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দেখা গিয়েছিল। অনেকেই বলছেন, সামি এখনও ম্যাচ ফিট হতে পাারেননি। এই পরিস্থিতিতে হর্ষিত যে এগিয়ে থাকবে, তা বলাই বাহুল্য।


```