Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

রোহিতরা শীর্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই, বিশ্বসেরাদের টলিয়ে টেস্টের মুকুটও ভারতের

শুধু আইসিসি ক্রম তালিকা নয়, সার্বিকভাবে বিশ্ব টেস্ট খেলিয়ে দলের মধ্যেও একনম্বর রোহিতের ভারত। তারা এতদিন ওয়ান ডে এবং টি ২০ ক্রিকেটে শীর্ষে ছিল, এবার টেস্টেও তারা শীর্ষ স্থান অর্জন করেছে।

রোহিতরা শীর্ষে ক্রিকেটের তিন ফরম্যাটেই, বিশ্বসেরাদের টলিয়ে টেস্টের মুকুটও ভারতের

শেষ আপডেট: 10 March 2024 18:35

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেট দল আবারও সেরা ছন্দে বিরাজ করছে। সবেমাত্র ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে।  

শুধু আইসিসি ক্রম তালিকা নয়, সার্বিকভাবে বিশ্ব টেস্ট খেলিয়ে দলের মধ্যেও একনম্বর রোহিতের ভারত। তারা এতদিন ওয়ান ডে এবং টি ২০ ক্রিকেটে শীর্ষে ছিল, এবার টেস্টেও তারা শীর্ষ স্থান অর্জন করেছে। তারা টলিয়ে দিয়েছে ওয়ান ডে ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে।  

ভারতের দখলে রয়েছে ১২২ পয়েন্ট। ১১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অজিরা। তৃতীয় স্থানে রয়েছে ভারতের কাছে টেস্ট সিরিজে পর্যদুস্ত হওয়া ইংল্যান্ড দল। আরও প্রাসঙ্গিক বিষয়, ভারতীয় দল গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে নয়টি ম্যাচ খেলে ছ’টিতেই জিতেছে। সাফল্যের ভাগ প্রায় ৭০ শতাংশ।

আগামী জুন মাসে টি ২০ বিশ্বকাপ খেলার পরে ভারতীয় দল ঘরের মাঠে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে ভাল ফল করতে পারলে নিশ্চিতভাবেই তারা বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে বলাই যায়।   

ওয়ান ডে ক্রিকেটে অস্ট্রেলিয়া বিশ্বসেরা হতে পারে, কিন্তু ধারাবাহিকতার দিক থেকে রোহিতরা এগিয়ে রয়েছেন বাকি দলের থেকে। এমনকী বিশ্বকাপের সময়ও টানা দশ ম্যাচ জয়ের পরে ফাইনালে তারা হার মানে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়ার কাছে।  


```