Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

India-Pakistan Conflict: ভুয়ো খবরে কান দেবেন না, আবেদন হিটম্যানের

প্রতিটি ভারতীয়র এই মুহূর্তে উচিত দায়িত্বশীল হওয়া, কোনও ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকা। এখন নানা ধরনের প্রচার চলছে, নানা খবর আসছে। সবই বাস্তব নয়, তাই সব খবর বিশ্বাস করা উচিত নয়। সবাই নিরাপদে থাকুন।

India-Pakistan Conflict: ভুয়ো খবরে কান দেবেন না, আবেদন হিটম্যানের

রোহিত শর্মা

শেষ আপডেট: 9 May 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: ভারত ও পাকিস্তানের (India-Pakistan Conflict) মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েই চলেছে। ঘটনার সূত্রপাত ২২ এপ্রিল। ওই দিন জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahelgam) সন্ত্রাসী হামলায় মারা গিয়েছিলেন ২৬ জন নিরীহ মানুষ। এরপর জঙ্গিদের খোঁজে নামে ভারতীয় সেনা। পাশাপাশি জঙ্গি-যোগ সন্দেহে ভূস্বর্গের বেশ কিছু বাড়িও ধ্বংস করে দেওয়া হয়।

তবে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ভারতের সরকারের ‘ওপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর থেকে। অভিযান চালিয়ে পাকিস্তানে অবস্থিত একের পর এক জঙ্গি শিবির ধ্বংস করতে শুরু করে ভারতীয় সেনা। পাল্টা দিতে পাকিস্তানও ভারতের সামরিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করার চেষ্টা করে। যদিও পাকিস্তানের সেই উদ্দেশ্য ব্যর্থ করে দেয় ভারতীয় সেনা।

এই আবহে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গুজব (Fake News) ছড়ানো হচ্ছে। এমনকি কিছু সংবাদমাধ্যমে পুরনো ভিডিও (Old Video) তুলে ধরে বলা হচ্ছে যুদ্ধের পরিস্থিত তৈরি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে গুজবে যেন কান না দেওয়া হয়। এবার ভারতীয় ক্রিকেটের হিটম্যানও একই অনুরোধ করে জানালেন, বর্তমান পরিস্থিতিতে কোনওমতেই গুজবে কান দেবেন না।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমাগত উত্তেজনার মধ্যে রোহিত শর্মা (Rohit Sharma) ইনস্টাগ্রামে তাঁর অভিমত পোস্ট (Instagram Post) করেছেন ও ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতি গর্ব (Proud) প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি কোনও ভুয়ো খবরে বিশ্বাস না করারও আবেদন জানিয়েছেন।

রোহিত ইনস্টাগ্রামে লিখেছেন, “প্রতিটি মুহূর্ত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে, প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমানবাহিনী, ভারতীয় নৌবাহিনীর জন্য গর্ব অনুভব করছি। আমাদের সেনারা দেশকে বাঁচাতে, দেশের গর্ব রক্ষা করতে দৃঢ় ভাবে দাঁড়িয়ে রয়েছেন।”

রোহিত আরও লেখেন, “প্রতিটি ভারতীয়র এই মুহূর্তে উচিত দায়িত্বশীল হওয়া, কোনও ভুয়ো খবর ছড়ানো থেকে বিরত থাকা। এখন নানা ধরনের প্রচার চলছে, নানা খবর আসছে। সবই বাস্তব নয়, তাই সব খবর বিশ্বাস করা উচিত নয়। সবাই নিরাপদে থাকুন।”


```