Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অলিম্পিক্সে নজর কাড়লেন ইন্ডিয়া! ব্রেক ডান্সে পদক না পেলেও আলোচনার শিরোনামে অষ্টাদশী

ছোটবেলায় হতে চেয়েছিলেন ফুটবলার, কিন্তু পরে হিপহপ শিখে তাক লাগান। সেই হিপহপও ছেড়ে ব্রেক ডান্সে চলে আসেন।

অলিম্পিক্সে নজর কাড়লেন ইন্ডিয়া! ব্রেক ডান্সে পদক না পেলেও আলোচনার শিরোনামে অষ্টাদশী

প্যারিসে ব্রেক ড্যান্সে মুগ্ধ করলেন ইন্ডিয়া।

শেষ আপডেট: 12 August 2024 16:45

দ্য ওয়াল ব্যুরো: অন্যান্য প্রতিযোগীদের থেকে ১৮ বছরের মেয়েটি অনেকটাই ছোট। ২০০৬ সালের ১৯ মে জন্ম নেদারল্যান্ডসের হেগে শহরে। বাবা সুরিনামের, মা ডাচ মহিলা। মেয়েটির নাম ইন্ডিয়া।

প্যারিস অলিম্পিক্সে সেই তরুণীই নজর কাড়লেন। তাও এমন একটা ইভেন্টে, যেটির অভিষেক ঘটল প্যারিসেই। এই ব্রেক ডান্সেই পদক পাননি ইন্ডিয়া, কিন্তু তিনি আবির্ভাবেই নজর কেড়েছেন।

ছোটবেলায় হতে চেয়েছিলেন ফুটবলার, কিন্তু পরে হিপহপ শিখে তাক লাগান। সেই হিপহপও ছেড়ে ব্রেক ডান্সে চলে আসেন। ১০ বছর বয়সেই ডাচ ব্রেক ডান্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিল ছোট্ট মেয়েটি। তারপর গতবছর সিনিয়র ডাচ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ীর মুকুট পরেছিলেন।

প্যারিসে যোগদান সম্ভব হয়েছে ওই কারণেই। নামেই ইন্ডিয়া, কিন্তু ভারতের সঙ্গে কোনও যোগসূত্র নেই মেয়েটির। যিনি সোশ্যাল সাইটেও ট্রেন্ডিং হচ্ছেন। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার ফলোয়ার্স হয়ে গিয়েছে।

মোট ১২টি দেশের মোট ১৯ জন প্রতিযোগী এই ব্রেক ডান্সে অংশ নিয়েছিলেন। প্রথম রাউন্ডে বি গার্লস ক্যাটাগরিতে জেতেন ইন্ডিয়া। কিন্তু পরের রাউন্ডের বাধা টপকাতে না পারলেও এই মেয়েটি তাঁর কুশলতায় সকলের নজর কেড়ে নিয়েছেন।

ইন্ডিয়ার গলায় হয়তো পদক নেই, কিন্তু তিনি এমনকিছু করেছেন, যা তাঁকে আলোচনার শিরোনামে নিয়ে এসেছে এই বয়সেই। ১৮-তেই তিনি সিনিয়রদের সম্ভ্রম আদায় করে নিয়েছেন।     


```