Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

১৫০তম ম্যাচে গোল পেলেন সুনীল, তবুও লজ্জার হার ভারতের, কী করবেন কোচ ইগর

নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল পেলেন সুনীল ছেত্রী। ভারত অধিনায়ক জাতীয় দলকে মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এগিয়ে দিয়েছিলেন ৩৭ মিনিটে। কিন্তু ম্যাচে এগিয়ে থাকার সুবিধে নিতে পারেনি দল।

১৫০তম ম্যাচে গোল পেলেন সুনীল, তবুও লজ্জার হার ভারতের, কী করবেন কোচ ইগর

শেষ আপডেট: 26 March 2024 21:27

দ্য ওয়াল ব্যুরো: ঘরের মাঠে প্রি ওয়ার্ল্ড কাপে ভারতীয় দলের লজ্জার হার। খেলার আগে ভারতীয় দলের বিদেশি কোচ ইগর স্টিম্যাচ বলেছিলেন, হারলে তিনি চাকরি ছেড়ে দেবেন। প্রশ্ন উঠছে, তিনি কি সত্যিই ভারতীয় ফুটবলের কোচের দায়িত্ব ছাড়বেন? না কথার কথা বলেই নিজের কোটি টাকার চাকরি বাঁচাবেন!

ভারতীয় দল মঙ্গলবার গুয়াহাটির মাঠে বিপক্ষ আফগানিস্তানের কাছে হারল ১-২ গোলে। দর্শকদের সমর্থনের মধ্যেও ভারতীয় দলের এই হার খুবই লজ্জারই। 

নিজের ১৫০তম আন্তর্জাতিক ম্যাচে গোল পেলেন সুনীল ছেত্রী। এই নিয়ে দেশের হয়ে ৯৪টি গোল করেছেন সুনীল। ভারত অধিনায়ক জাতীয় দলকে মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এগিয়ে দিয়েছিলেন ৩৭ মিনিটে। কিন্তু ম্যাচে এগিয়ে থাকার সুবিধে নিতে পারেনি দল। খেলার ৭০ মিনিটে আফগানরা গোল দিয়ে ম্যাচে সমতা ফেরান। আফগান দল জিতল ৮৮ মিনিটের দেওয়া পেনাল্টি গোলে। 

গুয়াহাটির ম্যাচটিতে শুরু থেকেই ভারতীয় দল ছন্দে খেলতে থাকে। মাত্র তিন মিনিটের মাথায় সুনীল গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিলেন। তিনি শট নিলে ফিরতি বলে কাজে লাগাতে পারেননি মনবীরও। যদিও ভারতীয় দল এগিয়ে যায় সুনীলের পেনাল্টি গোলে। সুনীল ফুটবল কেরিয়ারের সব মাইলফলক ম্যাচেই গোল পেয়েছেন। কিন্তু এদিন দেড়শ ম্যাচে গোল পেলেও দলের সেটি কাজে এল না।

কোচ ইগর পাঁচবছর ধরে দলকে কোচিং করিয়েও বড় কোনও সাফল্য এনে দিতে পারেননি। তিনি শুধু সাফ কাপ ও আন্তঃমহাদেশীয় কাপ জিতিয়েছেন। যে আসরে খেলে নেপাল, ভুটান, বাংলাদেশের মতো দলগুলি। 

কোচ ইগর এদিন ম্যাচে দলের বদলগুলিও ঠিকঠাক করতে পারেননি। সুনীলকে তুলে নিতেই ভারতীয় দল গোল হজম করে পিছিয়ে পড়ে। সেই ফলই থেকে গিয়েছে। এই ম্যাচ হারের কারণে ভারতের প্রাক বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে যাওয়া কঠিন হয়ে গেল। গ্রুপের শেষ দুটি ম্যাচ রয়েছে কুয়েত ও কাতারের বিরুদ্ধে। দুটি দলই শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে ভারতের জয় মানে অলীক স্বপ্ন। তাই ভারতের তৃতীয় রাউন্ডে যাওয়া প্রবলভাবে অনিশ্চিত।

এবার দেখার, ভারত অধিনায়ক সুনীল অবসর নেন কিনা। কিংবা কোচ ইগর নিজের কথা অনুযায়ী দায়িত্ব থেকে অব্যাহতি দেন কিনা, সেটাই আলোচ্য বিষয়। 


```