Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

ব্রিটিশদের হারিয়ে সেমিফাইনালে ভারত! ১০ জনের অদম্য লড়াইয়ে জয়ের হাসি হকির মাঠে

হরমনপ্রীত, শ্রীজেশদের অদম্য লড়াইয়ের সামনে হার মানল গ্রেট ব্রিটেন। 

ব্রিটিশদের হারিয়ে সেমিফাইনালে ভারত! ১০ জনের অদম্য লড়াইয়ে জয়ের হাসি হকির মাঠে

হকিতে সেমিফাইনালে ভারত

শেষ আপডেট: 4 August 2024 17:44

দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সে হকিতে পদক পাওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগোল ভারত। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের দিকে এগোচ্ছে ভারতীয় দল। 

রবিবার গ্রেট ব্রিটেনকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের নায়ক ভারতীয় গোলকিপার শ্রীজেশ। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নেমেছিল ভারতীয় দল। হরমনপ্রীত, শ্রীজেশদের অদম্য লড়াইয়ের সামনে হার মানল গ্রেট ব্রিটেন। 

নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে। কিন্তু পেনাল্টি শুট আউটে গোলকিপার পিআর শ্রীজেশ পরিত্রাতা হয়ে ওঠেন। তাঁর হাতেই ৪-২ ব্যবধানে জিতে সেমিতে উঠল টিম ইন্ডিয়া। সেমিফাইনালে ভারতকে খেলতে হবে জার্মানি এবং আর্জেন্টিনার মধ্যে জয়ী দলের সঙ্গে। গ্রেট ব্রিটেনকে হারিয়েই গত অলিম্পিকে সেমিফাইনালে উঠেছিল ভারত। মঙ্গলবার সেই ম্যাচ জিতলেই প্যারিস অলিম্পিক্সে রুপো নিশ্চিত করবে গত বারের ব্রোঞ্জজয়ী। 

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য যায়। দ্বিতীয় কোয়ার্টারে ফাউল করে রেড কার্ড দেখেন অমিত রোহিদাস। তাঁকে মাঠের বাইরে বেরিয়ে যেতে হয়। ১০ জন মিলে খেলেই দ্বিতীয় কোয়ার্টারে গোল পায় ভারত। দ্বিতীয় কোয়ার্টারেই দলকে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত। 

১০ জনের ভারতকে পেয়ে আক্রমণের ঝড় তোলে ব্রিটেন। কিন্তু গোল আর আসেনি বাকি দুটি কোয়ার্টারে। ম্যাচ গিয়ে পৌঁছয় পেনাল্টি শুট আউটে। চাপের মুখে ম্যাচ থেকে বেরিয়ে যায় গ্রেট ব্রিটেন। একদিন বাদে সেমিফাইনালে জিতলেই পদক নিশ্চিত ভারতের।


```