Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

তুষারপাতের কারণে ইস্টবেঙ্গল-কাশ্মীর ম্যাচ সরতে পারে ভুবনেশ্বরে

দ্য ওয়াল ব্যুরো: বরফে ঢেকে গিয়েছে উপত্যকা। তাই পরিস্থিতি স্বাভাবিক না হলে কাশ্মীর থেকে সরতে পারে আই লিগের ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ। আগামী ১০ ফেব্রুয়ারি রয়েছে ওই ম্যাচ। ম্যাচ আদৌ সরছে, নাকি তারিখ পরিবর্তন হবে, ফেডারেশন তা ঠিক করব

তুষারপাতের কারণে ইস্টবেঙ্গল-কাশ্মীর ম্যাচ সরতে পারে ভুবনেশ্বরে

শেষ আপডেট: 6 February 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: বরফে ঢেকে গিয়েছে উপত্যকা। তাই পরিস্থিতি স্বাভাবিক না হলে কাশ্মীর থেকে সরতে পারে আই লিগের ইস্টবেঙ্গল বনাম রিয়েল কাশ্মীর ম্যাচ। আগামী ১০ ফেব্রুয়ারি রয়েছে ওই ম্যাচ। ম্যাচ আদৌ সরছে, নাকি তারিখ পরিবর্তন হবে, ফেডারেশন তা ঠিক করবে শুক্রবার। অনেকগুলি মাঠের মধ্যে ভুবনেশ্বরের সম্ভাবনাই বেশি বলে খবর। বুধবার ঘরের মাঠে গোকুলমের মুখোমুখি হয়েছিল কাশ্মীর। সেই ম্যাচেও দেখা গিয়েছিল তুষারপাত হতে। কিন্তু বৃহস্পতিবার তা আরও বাড়ে। কার্যত বরফের চাদরে ঢেকে গিয়েছে মাঠ। ঘাস বলতে কিছুই প্রায় দেখা যাচ্ছে না। আই লিগ তো আর আইস হকি নয়। তাই বিকল্প ভাবনা ভাবতেই হচ্ছে সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থাকে। বৃহস্পতিবার যুবভারতীতে পিছিয়ে থেকেও নেরোকার বিরুদ্ধে জিতে ফুটছে লাল-হলুদ ব্রিগেড। সন্দেহ নেই ভুবনেশ্বরে খেলা হলে অ্যাডভান্টেজ পাবে ইস্টবেঙ্গলই। আবহাওয়া তো বটেই, গ্যালারিও থাকবে তাদের সঙ্গেই। এমনিতে কাশ্মীরের ঘরের মাঠে খেলা মানেই গ্যালারি ঠাসা তাদের সমর্থক। সেখানে অ্যাওয়ে দল খানিকটা চাপেই থাকে। আর বলার অপেক্ষা রাখে না ভুবনেশ্বর হলে বহু লাল-হলুদ সমর্থকই ধৌলি এক্সপ্রেস ধরে রওনা দেবেন সেই উদ্দেশে। এখন দেখার ফেডারেশন শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়।

```