
শেষ আপডেট: 6 October 2023 16:21
দ্য ওয়াল ব্যুরো: চলতি এশিয়ান গেমসে ভারতীয় দলের ঐতিহাসিক সাফল্য। মোট ১০০টি পদক নিশ্চিত করল দেশের ক্রীড়াবিদরা। মোট ৯১টি পদক এখনই পেয়ে গিয়েছে ভারত। বাকি নয়টি পদকও নিশ্চিত। ৮ অক্টোবর গেমসের সমাপ্তি। বাকি রয়েছে শনিবারের দিনটি। ওই দিনই নয়টি পদক ভারতীয় ক্রীড়াবিদদের গলায় ওঠা বাকি রয়েছে।
ভারতীয় ক্রীড়াবিদরা ২১টি সোনা, ৩৩টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ পেয়ে গিয়েছেন। মোট ৯১টি পদক পেয়েছে।
Ladies & Gentlemen:
— India_AllSports (@India_AllSports) October 6, 2023
Proud to share that INDIA ARE ASSURED of ATLEAST 100 MEDALS NOW
91 medals won already | Other Assured medals:
Archery: 3 | Kabaddi: 2 | Badminton: 1 | Cricket: 1 | Hockey: 1 | Bridge:1 #Abkibaar100Paar #AGwithIAS #IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/mw0QzfsWXg
ভারতীয় ক্রীড়াবিদরা ২১টি সোনা, ৩৩টি রুপো ও ৩৭টি ব্রোঞ্জ পেয়ে গিয়েছেন। মোট ৯১টি পদক পেয়েছে। শনিবার যে ইভেন্টগুলি রয়েছে, তাতে বাকি নয়টি পদক আসবেই। কারণ সব ইভেন্টে হারলেও ব্রোঞ্জ কিংবা রুপো পাবেন ক্রীড়াবিদরা। সেটাই আশার কথা, গৌরবেরও।
এশিয়ান গেমসের এতদিনের ইতিহাসে ভারতের এককভাবে এত পদক পাওয়ার নজির নেই। সবদিক থেকে চিনের গুয়াংজু গেমস স্মরণীয় হয়ে থাকল। ভারত গেমসের তালিকায় চারে রয়েছে। চিন, জাপান, কোরিয়ার পরেই।
চলতি গেমসে নীরজ চোপড়ার মতোই দেশের অ্যাথলেটিক্স ও শুটিংয়ে একের পর এক পদক এসেছে। এটাই ভারতীয় দলের বড় সাফল্য।