Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

IND vs PAK: আগুন ঝরছে ভারতের বোলিংয়ে, জোড়া উইকেট হারাল পাকিস্তান

IND vs PAK: আগুন ঝরছে ভারতের বোলিংয়ে, জোড়া উইকেট হারাল পাকিস্তান

বাবরের উইকেট শিকারের পর টিম ইন্ডিয়ার উল্লাস

শেষ আপডেট: 23 February 2025 15:43

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে মহাযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল ব্যাট করতে নেমে ইতিমধ্যেই জোড়া উইকেট হারিয়ে ফেলেছে। সঙ্গে তারা অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে। ফিরে গিয়েছেন বাবর আজম এবং ইমাম উল হক। ১০ ওভার শেষে পাকিস্তান ২ উইকেট হারিয়ে ৫২ রান করেছে।

এই ম্যাচে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দলের দুই ওপেনারই সেভাবে নজর কাড়তে পারলেন না। শুরুতেই আউট হয়ে গেলেন বাবর আজম। ৮.৩ ওভারে হার্দিক পান্ডিয়ার বলে উইকেট খোওয়ালেন তিনি। ২৬ বলে ২৩ রান করলেন তিনি। কেএল রাহুলের হাতে ক্যাচ দিলেন তিনি। পাঁচটা বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। প্রসঙ্গত, একদিনের ক্রিকেটে শেষ ৬ ইনিংসে বাবর আজম ২ বার হার্দিকের বলে আউট হলেন। আশা করা হয়েছিল, দলের অপর ওপেনার ইমাম উল হক হয়ত বড় রান করতে পারবেন। ফখর জামানের জায়গায় এই ম্যাচে তিনি সুযোগ পেয়েছিলেন। ৯.২ ওভারে রান আউট হলেন ইমাম উল হক। ২৬ বলে ১০ রান করলেন তিনি। দুর্দান্ত থ্রো করলেন অক্ষর প্যাটেল।

অন্যদিকে, বল হাতে এই ম্যাচের শুরুটা একেবারে ভাল করতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে তিনি ৫ উইকেট শিকার করেছিলেন। কিন্তু, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ওভারেই তিনি ১১টি বল করেন। এরমধ্যে পাঁচটি ওয়াইড ছিল। এরপর তাঁর পায়ে সামান্য অস্বস্তি দেখতে পাওয়া যায়। এরপর তিনি মাঠ ছেড়ে বেরিয়ে যান। তবে কিছুক্ষণ পর তিনি আবারও তিনি ফিরে আসেন। আশা করা যায়, দ্বিতীয় স্পেলে তিনি দুর্দান্ত কামব্যাক করতে পারবেন।

ভারতের প্রথম একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি এবং হর্ষিত রানা।

পাকিস্তানের প্রথম একাদশ:

ইমাম উল হক, বাবর আজম, কামরান গুলাম, মহম্মদ রিজওয়ান (অধিনায়ক + উইকেটকিপার), সলমান আলি আগা, সাউদ শাকিল, খুশদিল শাহ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ, আবরার আহমেদ।


```