Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

Concussion Substitute : ভারতকে জেতাতে প্রতারণা? সিরিজ হারতেই 'নাকেকান্না' ইংরেজদের

নিয়মে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, এমন ক্রিকেটারকে মাঠে নামাতে হবে যাঁর হাত ধরে ওই দল খুব বেশি সুবিধা গ্রহণ না করতে পারে।

Concussion Substitute : ভারতকে জেতাতে প্রতারণা? সিরিজ হারতেই 'নাকেকান্না' ইংরেজদের

হর্ষিত রানা এবং গৌতম গম্ভীর

শেষ আপডেট: 1 February 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো : ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-২০ ম্যাচে ভারতীয় ক্রিকেট দল ১৫ রানে জয়লাভ করেছে। সেইসঙ্গে পাঁচ ম্যাচের এই সিরিজেও তারা এগিয়ে গিয়েছে ৩-১ ব্যবধানে। টিম ইন্ডিয়ার এই জয়ের পিছনে হর্ষিত রানার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই ম্যাচের হাত ধরে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তাঁর অভিষেক হয়েছে। কিন্তু, তার থেকেও বড় কথা, শিবম দুবের রিপ্লেসমেন্ট হিসেবে মাঠে নেমে তিনি ৩ উইকেট শিকার করেন। এই সিরিজ হাতছাড়া হতেই ব্রিটিশ ক্রিকেট সমর্থকরা টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন। আসুন, ICC-র 'কনকাশন সাবস্টিটিউড' নিয়মের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক। কীভাবে একটি ম্যাচে এই নিয়ম লাগু করা হয়?

কনকাশন সাবস্টিটিউড নিয়মটা আসলে কী?

খেলা চলাকালীন কোনও ব্যাটারের মাথায় যদি বল আঘাত করে, তাহলে প্রথমে দলের মেডিক্যাল টিম ওই চোট পরীক্ষা করে। পরীক্ষার পর যদি চিকিৎসকরা মনে করেন যে ওই ক্রিকেটার আপাতত খেলার মতো অবস্থায় নেই, তাহলে আইসিসি ম্যাচ রেফারির কাছে লিখিতভাবে পরিবর্ত ক্রিকেটারের নাম জমা দিতে হয়। এরপর ম্যাচ রেফারি সেই ক্রিকেটারকে মঞ্জুর করেন। শেষপর্যন্ত ওই ব্যাটারের পরিবর্তে অন্য় ক্রিকেটার মাঠে নামতে পারেন। 

তবে এই পরিবর্তন 'লাইক ফর লাইক' করতে হবে। অর্থাৎ, কোনও ব্যাটার চোট পেলে তাঁর জায়গায় ব্যাটারকেই নামাতে হবে। আর বোলারের জায়গায় বোলারকে। নিয়মে স্পষ্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, এমন ক্রিকেটারকে মাঠে নামাতে হবে যাঁর হাত ধরে ওই দল খুব বেশি সুবিধা গ্রহণ না করতে পারে।

ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ইতিমধ্যে প্রতারণার অভিযোগ উঠতে শুরু করেছে। ইংল্যান্ড ক্রিকেট দলের সমর্থকরা দাবি করছেন, একজন অলরাউন্ডারের পরিবর্তে একজন অলরাউন্ডারকেই মাঠে নামানো দরকার ছিল। যেহেতু শিবম দুবে একজন অলরাউন্ডার, তাঁর জায়গায় কীভাবে হর্ষিত রানা টিম ইন্ডিয়ার প্রথম একাদশে সুযোগ পেলেন, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অনেকে তো আবার ভারতীয় ক্রিকেট দল এবং কোচ গৌতম গম্ভীরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলতে শুরু করেছেন।


```