Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

IND vs ENG Playing XI: পন্থ-জাদেজা বাদ! প্রথম ওয়ানডের জন্য কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ?

পন্থের জায়গায় কেএল রাহুল এবং জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানো হতে পারে।

IND vs ENG Playing XI: পন্থ-জাদেজা বাদ! প্রথম ওয়ানডের জন্য কেমন হবে টিম ইন্ডিয়ার একাদশ?

ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা

শেষ আপডেট: 4 February 2025 14:16

দ্য ওয়াল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ ভারতীয় ক্রিকেট দল ইতিমধ্যে ৪-১ ব্যবধানে নিজের পকেটে পুরে নিয়েছে। এবার টিম ইন্ডিয়া শুরু করেছে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে প্রথম ম্যাচ খেলা হবে। এই সিরিজে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। আশঙ্কা করা হচ্ছে, প্রথম ওয়ানডে ম্যাচে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা টিম ইন্ডিয়ার প্লেয়িং ইলেভেনে জায়গা নাও পেতে পারেন। পন্থের জায়গায় কেএল রাহুল এবং জাদেজার জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানো হতে পারে।

ওপেনিং জুটির কথা বলতে গেলে, এই সিরিজে দায়িত্ব সামলাবেন রোহিত শর্মা এবং শুভমান গিল। এরপর তিন নম্বরে ব্যাট করতে নামতে পারেন ভারতীয় ক্রিকেট দলের স্টার বিরাট কোহলি। আশা করা হচ্ছে, চার নম্বরে শ্রেয়স আইয়ারকে সুযোগ দেওয়া হতে পারে। এরপর ৫ নম্বরে ব্যাট করতে আসবেন কেএল রাহুল। এরপর লোয়ার মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেলের সুযোগ পাওয়া কার্যত নিশ্চিত বলেই মনে হচ্ছে।

এরপর স্পিন ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাতে পারেন অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। ওয়াশিংটন সুন্দরের হাতেও বল তুলে দেওয়া হতে পারে। পেস বোলিংয়ের দায়িত্ব আর্শদীপ সিং এবং মহম্মদ সামির কাঁধে তুলে দেওয়া হতে পারে।

রেকর্ডের দোরগোড়ায় বিরাট কোহলি

এই সিরিজে এক অনন্য রেকর্ড কায়েম করতে পারেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে বিরাট কোহলি এখনও পর্যন্ত ২৯৫ ম্যাচে ২৮৩ ইনিংস খেলেছেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩, ৯০৬ রান বেরিয়ে এসেছে। এই ফরম্যাটে বিরাট কোহলির ১৪ হাজার রান পূরণ করার জন্য আর ৯৪ রান করতে হবে। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে বিরাট কোহলি যদি আর ৯৪ রান করতে পারেন, তাহলে বিশ্বের দ্রুততম ব্যাটার হিসেবে তিনি ১৪ হাজার রানের চৌকাঠ স্পর্শ করতে পারবেন। ওয়ানডে ক্রিকেটে সচিন তেন্ডুলকর এবং কুমার সঙ্গকারা ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন।


```