Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

IND vs ENG : প্রথম ওয়ানডে-তে বৃষ্টির চোখরাঙানি? কেমন থাকবে নাগপুরের ওয়েদার

২০১৯ সালের পর এই প্রথমবার নাগপুরের মাঠে প্রথমবার ওয়ানডে ম্য়াচের আয়োজন করা হচ্ছে।

IND vs ENG : প্রথম ওয়ানডে-তে বৃষ্টির চোখরাঙানি? কেমন থাকবে নাগপুরের ওয়েদার

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা

শেষ আপডেট: 4 February 2025 18:59

দ্য ওয়াল ব্যুরো: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। এই সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৬ ফেব্রুয়ারি নাগপুরে আয়োজন করা হবে। পাশাপাশি এই সিরিজের হাত ধরেই টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও শুরু করে দেবে। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়া পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নেমেছিল। এই সিরিজে ভারত ৪-১ ব্যবধানে জয়লাভ করেছিল। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের আত্মবিশ্বাস আপাতত তুঙ্গে রয়েছে। তবে আগামী ৬ তারিখ নাগপুরের ওয়েদার কেমন থাকবে? আসুন, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক।

কেমন থাকবে আবহাওয়া?

ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের ম্যাচটা নাগপুরে আয়োজন করা হচ্ছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুসারে, আগামী ৬ ফেব্রুয়ারি তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। ঘণ্টায় ১৪ কিলোমিটার গতিবেগে বইবে হাওয়া। বাতাসে ৪১ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকবে। ম্যাচ চলাকালীন বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। মোটের উপর নাগপুরের আবহাওয়া যে একেবারে মনোরম থাকবে তা বলা যেতেই পারে। গোটা দিনই যথেষ্ট রোদ থাকবে। এই পরিস্থিতিতে আবহাওয়ার কারণে এই ম্যাচে কোনও বাধাসৃষ্টি হবে না।

কেমন হবে উইকেট?

২০১৯ সালের পর এই প্রথমবার নাগপুরের মাঠে প্রথমবার ওয়ানডে ম্যাচের আয়োজন করা হচ্ছে। এই উইকেট স্পিন বোলারদের সাহায্য করবে। ভারতীয় ক্রিকেট দলের কাছে কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলের মতো স্পিন বোলার রয়েছেন। তাঁরা এই উইকেটে যথেষ্ট ভাল পারফরম্যান্স করতে পারবেন। আশা করা হচ্ছে, বৃহস্পতিবারের উইকেট যথেষ্ট স্পিন সহায়ক হবে।

এক নজরে দুই দলের স্কোয়াড

ভারত : রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, আর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা।

ইংল্যান্ড : হ্যারি ব্রুক, বেন ডাকেট, জো রুট, জেকব বেথেল, লিয়াম লিভিংস্টোন, ব্রায়ডন কার্স, জেমি ওভারটন, জস বাটলার, জেমি স্মিথ, ফিল সল্ট, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ, সাকিব মেহমুদ, মার্ক উড।


```