Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

IND vs BAN: সুন্দরীকে পাশে নিয়ে খেলা দেখলেন শিখর, কে এই রহস্যময়ী?

এর পাশাপাশি শিখর ধাওয়ানের আরও কয়েকটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে।

IND vs BAN: সুন্দরীকে পাশে নিয়ে খেলা দেখলেন শিখর, কে এই রহস্যময়ী?

মিস্ট্রি গার্লের সঙ্গে শিখর ধাওয়ান

শেষ আপডেট: 21 February 2025 16:56

দ্য ওয়াল ব্যুরো: গত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে বৃহস্পতিবার অর্থাৎ ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই ম্যাচে টিম ইন্ডিয়া ধামাকাদার জয় হাসিল করে। এই ম্যাচ উপভোগ করতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান। ম্যাচ চলাকালীন শিখর ধাওয়ানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে। একটি ভিডিওয় শিখরের পাশে 'মিস্ট্রি গার্ল'কে দেখতে পাওয়া গিয়েছে। তাঁরা দুজনেই একসঙ্গে ম্যাচটা উপভোগ করছিলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কে এই রহস্যময়ী? আসুন, জেনে নেওয়া যাক।

'মিস্ট্রি গার্ল'-এর সঙ্গে শিখর ধাওয়ান

ভারত বনাম বাংলাদেশ ম্যাচে শিখর ধাওয়ানকে এক 'মিস্ট্রি গার্ল'-এর সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, তাঁরা একে অপরের পাশেই বসে রয়েছেন। সকলেই ওই 'মিস্ট্রি গার্ল'-এর পরিচয় জানার চেষ্টা করছেন। কিন্তু, এখনও পর্যন্ত কিছুই জানতে পারা যায়নি। নেটপাড়ায় এই রহস্যময়ী আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

দেখে নিন সেই ভাইরাল ভিডিও


সতীর্থদের সঙ্গে ইয়ার্কি

এর পাশাপাশি শিখর ধাওয়ানের আরও কয়েকটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। ম্যাচ শুরু হওয়ার আগেই শিখরকে মাঠে দেখতে পাওয়া যায়। সেইসময় তিনি প্রাক্তন সতীর্থ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আলিঙ্গন করেন। শিখরের এই ভিডিও দেখে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও বেশ আনন্দ পেয়েছেন। ইতিমধ্যে শুরু হয়েছে কমেন্টের বন্যাও।

২০২৩ সালে ডিভোর্স হয়েছিল শিখর ধাওয়ানের

শিখর ধাওয়ানের ব্যক্তিগত জীবন কারোর কাছেই অজানা নয়। আপাতত তিনি সিঙ্গল স্টেটাস মেইনটেন করছেন। একা একাই কাটাচ্ছেন জীবন। ২০২৩ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর ডিভোর্স হয়ে যায়। তাঁর এক পুত্র সন্তানও রয়েছে। সে অবশ্য আয়েশার সঙ্গেই থাকে। সম্প্রতি শিখর জানিয়েছিলেন, তিনি গত ২ বছর ধরে ছেলের সঙ্গে দেখা করতে পারেননি। পাশাপাশি ডিভোর্সের পর শিখরের আরও কোনও প্রেম গুঞ্জনও শোনা যায়নি।


```